পত্রলেখা রান্না করে, আমি বাসন মাজি: রাজকুমার রাও

বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩

আসছে ‘ভ্যালেন্টাইনস ডে’, তার আগে নিজেদের সম্পর্কের রসায়ন ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও তার স্ত্রী পত্রলেখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছেন যে, তাদের সম্পর্কের প্রথমিক ভিত্তি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি। রাজকুমার রাও ও পত্রলেখা

রাজকুমারের সঙ্গে নিজের সম্পর্কের বন্ধনের কথা বলতে গিয়ে পত্রলেখা বলেন, ‘আমরা শুরু থেকেই একমত ছিলাম যে, আমাদের সম্পর্কের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না। বড় বা ছোট যাই হোক, আমরা সবকিছুই ভাগ করে নেবো। আর এখন এই ধরনের পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়েই আমরা নিত্যদিনের বাড়ির কাজগুলিও ভাগ করে নিই। এগুলির মধ্যে রান্না করা, জামাকাপড় কাচা, বাসন মাজা সবই রয়েছে।’ পত্রলেখা ও রাজকুমার রাও রাজকুমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে পত্রলেখা বলেন, ‘ও ভীষণই গুছিয়ে কাজ  করে। এমনকি বাড়ির ছোটখাটো জিনসও কোথায় রাখা থাকে, সেটাও ও জানে। আমি রান্না করতে ভালোবাসি আর রাজকুমার সবসময় আমাকে বাসন মেজে সাহাশ্য করে। এই ছোট ছোট কাজগুলি ভাগ করে নেওয়াই আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে। আমরা সমতায় বিশ্বাস করি আর কাজেও সেটা প্রতিফলিত হয়।’ রাজকুমার রাও ও পত্রলেখা

অন্যদিকে রাজকুমার বলেন, ‘আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, ছোট্ট ছোট্ট কাজ থেকেই সমতার প্রয়োজন। পত্রলেখা যখন রান্নার কাজ করে তখন আমি বাসন মাজতে ভালোবাসি। যখন ও বাইরে থাকে তখন বাড়ির টুকিটাকি কাজ সামলাতে পছন্দ করি। এটা একে অপরের জন্য জীবনকে সহজ করার একটা বড় বিষয়। একে অপরের পাশে থাকাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজকুমার রাও ও পত্রলেখা

উল্লেখ্য, রাজকুমার ও পত্রলেখা এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন। এরপর ২০২১ সালের ১৫ নভেম্বর তারা সাতপাতে পড়েন। রাজকুমার রাও ও পত্রলেখা

সূত্র: হিসদুস্তান টাইমস  

 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?