২৫ বছর পর তারা আবার একসঙ্গে…

বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১৫:৫৯আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০০:০২

‘সাজন’ সিনেমায় তাদের অভিনয় এখনও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। ত্রিভুজ প্রেমের সেই সিনেমায় মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন দু’জন অভিনেতা, সঞ্জয় দত্ত এবং সালমান খান।  এই দুই অভিনেতা ২৫ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন।    

শনিবার (৯ মার্চ) আসন্ন সিনেমা ‘দ্য ভূতনি’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন সঞ্জয়। সেখানেই তিনি জানান, ‘ছোট ভাই’ সালমান খানের সঙ্গে কাজ করতে চলেছেন একটি সিনেমায়। অ্যাকশন ঘরানার এই সিনেমা দিয়ে দুই অভিনেতা একসঙ্গে ফিরতে চলেছেন ২৫ বছর পর। অভিনেতা আরও উল্লেখ করেছেন যে, এটি হবে অ্যাকশন এবং বিনোদনে পূর্ণ একটি সিনেমা। সালমান খান ও সঞ্জয় দত্ত সঞ্জয় বলেন, “আপনারা ‘সাজন’ ‘চল মেরে ভাই’ সিনেমায় আমাদের একসঙ্গে দেখেছেন। এবার দেখবেন ‘তশান’। আমি এই সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ২৫ বছর পর আমার ছোট ভাই সালমানের সঙ্গে কাজ করতে যাচ্ছি! আমি খুব খুশি!।”

বলা হয়ে থাকে, সালমান এবং সঞ্জয় বলিউডের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তারা দু’জন একসঙ্গে রিয়েলিটি টেলিভিশন শো বিগ বসের ৫ম সিজনও উপস্থাপনা করেছেন।

এদিকে ৩০ মার্চ, ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি রাশমিকা মান্দানা।

সূত্র: এনডি টিভি 

/সিবি/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি