‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বিনোদন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৭

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। তার দাবি, সিনেমায় নারীদের এমনভাবে উপস্থাপনের ক্ষেত্রে নির্মাতারা অনেক সময় দর্শকদের চাহিদাকেই দায়ী করেন।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত তাপসী। ‘জুম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দর্শকদের সমর্থন ছাড়া শিল্পীদের পক্ষে এই লড়াইয়ে জয়ী হওয়া কঠিন।

‘পেড্ডি’র মতো সিনেমায় নারীদের যৌন আবেদননির্ভর উপস্থাপন নিয়ে মতামত জানতে চাওয়া হয় তাপসীর কাছে। একই সঙ্গে প্রশ্ন করা হয়, এ ধরনের সিনেমা সফল হতে থাকলে নির্মাতারা ভবিষ্যতেও এমন কনটেন্ট তৈরি করতে উৎসাহিত হবেন কি না।

তাপসী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বিষয় নিয়ে যতই সমালোচনা হোক, সেটির প্রভাব সব সময় বাস্তব জগতে পড়ে না।’

তিনি আরও বলেন, ‘আপনি যতই প্রতিবাদ করুন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একই ছবির অসংখ্য প্রোফাইল দেখতে পাবেন। কেউ ছবিটিতে জুম করছেন, কেউ অদ্ভুত অ্যাঙ্গেলে ভিডিও ও ছবি তৈরি করছেন এবং সেগুলো ভাইরাল করছেন। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমেও এর দর্শক রয়েছে।’

নারীর বস্তুনিষ্ঠ উপস্থাপন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এটা চাহিদা ও জোগানের বিষয়। নির্মাতারা মনে করে, ‘জনতা চাইছে, তাই আমাদের এটা দিতে হবে। আমরা টাকা আয় করবো কীভাবে?’ ফলে শিল্প পিছনে পড়ে যায়, নির্মাণশৈলীও পিছনে পড়ে যায়।’

তার ভাষ্য, ‘সব নির্মাতাই দর্শকদের দোষ দেবেন। কোভিডের আগে আমরা অনেকটা এগিয়েছিলাম। বিশ্বের সেরাদের সঙ্গে তাল মেলাচ্ছিলাম। এখন আবার পিছিয়ে পড়ছি।’

এদিকে তাপসী পান্নু এখন তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গান্ধারী’ সিনেমার প্রচারে ব্যস্ত আছেন। দেবাশীষ মাখিজা পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন কণিকা ধিল্লন। এতে তাপসীর সঙ্গে অভি করেছেন ইশওয়াক সিং, ছায়া কদম, স্বস্তিকা মুখার্জি ও মিতা বশিষ্ঠ।

/এনআই/
সম্পর্কিত
পর্দা থেকে দিল্লির রাস্তায় তাপসী পান্নু!
পর্দা থেকে দিল্লির রাস্তায় তাপসী পান্নু!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
‘অ্যানিম্যাল’ দৃশ্যে দর্শকদের হাততালিতে বিরক্ত তাপসী
‘অ্যানিম্যাল’ দৃশ্যে দর্শকদের হাততালিতে বিরক্ত তাপসী
বিনোদন বিভাগের সর্বশেষ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান