ভোজপুরি তারকা, গায়ক এবং রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে রীতি তিওয়ারি এ বার সালমান খানের ‘বিগ বস ২০’-র অন্যতম প্রতিযোগী। ‘বিগ বস্’-এর ঘরে প্রবেশের পর থেকেই মনোজের মেয়ে হওয়ার কারণে তার উপর যে চাপ থাকে, সে বিষয়ে খোলাখুলি কথা বলতে দেখা গিয়েছে রীতিকে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সম্প্রচারিত পর্বে রীতি জানান, নিজের বাবার জন্য তাকে মৃত্যুর হুমকি এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়।
তার কথায়, অনেক মানুষই তাকে শুধুমাত্র মনোজ তিওয়ারির মেয়ে হিসাবেই চেনেন। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান তিনি।
রীতি তিওয়ারি বলেন, ‘আমার উপর সবসময় দ্বিগুণ চাপ থাকে। আমি যা-ই বলি, মানুষ বলবে, ‘মনোজ তিওয়ারির মেয়ে এটা বলেছে, তার মানে ও এমন!’ আমি মৃত্যুর হুমকি পাই, ধর্ষণের হুমকিও পাই, শুধুমাত্র আমি ওর মেয়ে বলে। আমার মতামতকেও মানুষ ওর মতামত হিসাবেই ধরে নেয়। আবার ওর জোরেই অনেকে আমাকে মাথায় তুলে রাখে।’
অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন রীতি। অন্যতম প্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনের সময় তিনি জানান, বাবা-মায়ের বিচ্ছেদ তার সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে। ছোটবেলায় নিজের মাকে একা হাতে সংসারের লড়াই করতে দেখেছেন তিনি।
সেই অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলেছে বলে জানান রীতি। তার কথায়, জীবনে তিনি এমন অনেক পুরুষের সঙ্গে পরিচিত হয়েছেন, যাদের স্বভাবে অত্যন্ত নিয়ন্ত্রক একটা মনোভাব আছে। তিনি চান না, তার জীবনে কখনও কোনও মানুষের এতটা নিয়ন্ত্রণ চলে আসুক।
রীতি বলেন, ‘আমি কাজ করতে চাই, নিজের জন্য উপার্জন করতে চাই এবং নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। তবে আমি কাউকে ভালোবেসেছিলাম। আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা ২০ বছর ধরে একে অপরকে চিনি। আমি ওর প্রেমে পড়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, সম্প্রতি সেই সম্পর্কটা ভেঙে গিয়েছে। আমার হৃদয় ভেঙে গিয়েছে।’

স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই






