হলিউড ছবিতে বাবা বিজয় ও জেসন স্ট্যাথামকে চান জেসন সঞ্জয় 

বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১০:৪০আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:৪০

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয়ের (থালাপতি বিজয়) ছেলে জেসন সঞ্জয়। তবে বাবার মতো অভিনয় নয়, বরং ক্যামেরার পেছনের জাদুকর বা পরিচালক হওয়ার পথকেই বেছে নিয়েছেন তিনি। নিজের প্রথম পরিচালিত ছবি ‘সিগমা’-র মুক্তির আগে এক সাক্ষাৎকারে হলিউড ছবি বানানোর ইচ্ছা এবং তার পছন্দের কাস্টিং নিয়ে দারুণ এক কৌতূহলোদ্দীপক কথা শুনিয়েছেন তিনি। 

‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জেসনকে প্রশ্ন করা হয়েছিল হলিউডের বিখ্যাত অ্যাকশন তারকা জেসন স্ট্যাথাম যদি কখনও তার সঙ্গে কাজ করতে চান, তবে তামিল ইন্ডাস্ট্রি থেকে কাকে তিনি সহ-তারকা হিসেবে বেছে নেবেন?

এক মুহূর্ত সময় না নিয়ে জেসন হাসিমুখে উত্তর দেন, “অবশ্যই আমার বাবা (বিজয়)। এটি একটি দারুণ কোলাবরেশন বা মেলবন্ধন হতে পারে!” উত্তর দেওয়ার পরেই মজার ছলে জেসন যোগ করেন, “আমার এই উত্তরটা শোনার পর নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম ও জোকস বানানো শুরু হয়ে যাবে!” 

অভিনয় ছেড়ে কেন পরিচালনা?

সুপারস্টারের ছেলে হওয়ার পর রূপালী পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ না করে কেন পরিচালক হতে চাইলেন— এমন প্রশ্নের জবাবে জেসন জানান, ছোটবেলা থেকেই ছবির সেটে বড় হওয়ার কারণে ক্যামেরার পেছনের জগতের সঙ্গে তিনি খুব সহজ হতে পেরেছিলেন। 

জেসন আরও বলেন করেন যে, সিনেমা তার প্রথম পেশাগত পছন্দ ছিল না। তিনি বলেন, “একদম প্রথমে আমি পাইলট হতে চেয়েছিলাম। মাঝে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় আমার সিনেমার প্রতি ঝোঁক বাড়ে। এরপর কানাডায় গিয়ে ফিল্মমেকিং বা চলচ্চিত্র নির্মাণের ওপর পড়াশোনা শেষ করার পরই বুঝতে পারি, এটিই আমার আসল জায়গা।” 

অভিনয়ে অনিচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকেই বন্ধুদের কাছে কাল্পনিক গল্প বলা ও সেগুলোকে খাতায় লিখে রাখার অভ্যাস ছিল আমার। সেই কারণে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে গল্প বুনে তা পর্দায় ফুটিয়ে তোলার পেছনের কারিগর হওয়াই আমার স্বপ্ন।” 

উল্লেখ্য, জেসন সঞ্জয় পরিচালিত প্রথম তামিল ছবি ‘সিগমা’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন সন্দীপ কিষাণ। ছবিটির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি 

/এসটি/ 
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আগুনে ঘি ঢালবেন না’: হৃতিককে কঙ্গনার বার্তা
‘আগুনে ঘি ঢালবেন না’: হৃতিককে কঙ্গনার বার্তা
হলিউড ছবিতে বাবা বিজয় ও জেসন স্ট্যাথামকে চান জেসন সঞ্জয় 
হলিউড ছবিতে বাবা বিজয় ও জেসন স্ট্যাথামকে চান জেসন সঞ্জয় 
গোপনে বিয়ে করেছিলেন রাম গোপাল ও উর্মিলা?
গোপনে বিয়ে করেছিলেন রাম গোপাল ও উর্মিলা?
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা