‘আগুনে ঘি ঢালবেন না’: হৃতিককে কঙ্গনার বার্তা

বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১১:০২আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:০২

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের দীর্ঘদিনের বিরোধ নতুন মোড় নিয়েছে। হৃতিককে পাল্টা জবাব দিয়ে কঙ্গনা বলেছেন, আগুনে ঘি ঢালবেন না এবং আপনার সঙ্গীকেও বিব্রত করবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘উই নিড টু অ্যাপোলোজাইজ টু হৃতিক’ (আমাদের হৃতিকের কাছে ক্ষমা চাওয়া উচিত) ট্রেন্ড নিয়ে হৃতিকের প্রতিক্রিয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কঙ্গনার এই জবাব এলো। হৃতিক সামাজিক যোগাযোগমাধ্যমের বয়ানে প্রভাবিত না হওয়ার জন্য সকলকে পরামর্শ দিয়েছিলেন।

হৃতিক জানান, কোনও অবস্থান নেওয়ার আগে তিনি সঠিক প্রেক্ষাপট ও তথ্যের জন্য অপেক্ষা করবেন। তবে নেটিজেনদের অনেকেই এই ট্রেন্ডটিকে ২০১৬ সালে কঙ্গনার সঙ্গে হৃতিকের প্রকাশ্যে জড়িয়ে পড়া বিরোধের সঙ্গে যুক্ত করেন।

পরে হৃতিকের প্রতিক্রিয়া নিয়ে প্রকাশিত একটি সংবাদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে যারা তাকে ট্রল ও হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে হৃতিক কোনও বক্তব্য দেননি।

নিজের বার্তায় কঙ্গনা বলেন, হৃতিক সাবা আজাদের সঙ্গে সুখী সম্পর্ক খুঁজে পেয়েছেন এতে তিনি আনন্দিত এবং তাদের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে তিনি হৃতিককে এ ধরনের মন্তব্যের মাধ্যমে তাকে ‘উত্যক্ত’ না করার আহ্বান জানান এবং বলেন, এসব মন্তব্য ‘আগুনে ঘি ঢালার’ মতো কাজ করছে।

কঙ্গনা লেখেন, প্রিয় হৃতিক, আমি খুশি যে তুমি তোমার উপযুক্ত সঙ্গী সাবা আজাদকে পেয়েছ। তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগে। তুমি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছ, তাই এভাবে একজন নারীকে উত্যক্ত করা তোমার মানায় না। বরং যারা তোমার নাম ব্যবহার করে আমাকে হয়রানি ও নিপীড়ন করছে, তাদের নিন্দা করা উচিত। আগুনে ঘি ঢালা বন্ধ করো এবং তোমার সঙ্গীকেও বিব্রত করো না। আশা করি, তোমার শুভবুদ্ধির উদয় হবে এবং তুমি অযৌক্তিক মন্তব্য করা বন্ধ করবে।

এর আগে ফ্রেডি বার্ডির একটি ইনস্টাগ্রাম পোস্টের প্রতিক্রিয়ায় হৃতিক লিখেছিলেন, শুধু বি-কে আর পছন্দ নয় বলে এ-এর পক্ষ নেওয়া আমাদের সমাজের বড় একটি কাঠামোগত সমস্যার অংশ। তথ্যনির্ভর এবং সঠিক প্রেক্ষাপট তৈরি হলে আমি অপেক্ষা করবো। সেটাই ন্যায্য হবে। যদিও এখন আর কেই বা এসব নিয়ে ভাবে।

সাম্প্রতিক এই অনলাইন বিতর্কের সূত্রপাত হয় শিক্ষার্থী আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যকে কেন্দ্র করে। এ নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে তার প্রকাশ্য বাক্যবিনিময় হয়। এ সময় সৌরভ দাস বলেন, তার বন্ধুরা মজা করে বলেছেন, তিনি দেখতে তরুণ বয়সের হৃতিক রোশনের মতো বলেই হয়তো কঙ্গনা তাকে আক্রমণ করছেন।

হৃতিক ও কঙ্গনার বিরোধের সূত্রপাত ২০১৬ সালে। এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে তার ‘সিলি এক্স’ বলে উল্লেখ করেছিলেন। পরে হৃতিক প্রকাশ্যে তাদের মধ্যে কখনও সম্পর্ক ছিল না বলে দাবি করেন। এরপর আইনি নোটিশ, পাল্টাপাল্টি বক্তব্য এবং ইমেইলসহ বিভিন্ন অভিযোগকে ঘিরে দীর্ঘদিনের আইনি ও জনসম্মুখের বিরোধ শুরু হয়। সর্বশেষ এই অনলাইন বাক্যবিনিময়ের মধ্য দিয়ে সেই বিরোধ আবারও আলোচনায় এসেছে।

/এএস/ 
সম্পর্কিত
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করে দিন: মোদিকে গালাগালি করা তরুণীর আকুতি
আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করে দিন: মোদিকে গালাগালি করা তরুণীর আকুতি
এবার গালিগালাজ নিয়ে মুখ খুললেন মোদি, করতে চান ক্ষমা
এবার গালিগালাজ নিয়ে মুখ খুললেন মোদি, করতে চান ক্ষমা
পদত্যাগ করে ইনফ্লুয়েন্সার হোন: মোদিকে খোঁচা ‘ককরোচ’ দিপকের
পদত্যাগ করে ইনফ্লুয়েন্সার হোন: মোদিকে খোঁচা ‘ককরোচ’ দিপকের
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউড ছবিতে বাবা বিজয় ও জেসন স্ট্যাথামকে চান জেসন সঞ্জয় 
হলিউড ছবিতে বাবা বিজয় ও জেসন স্ট্যাথামকে চান জেসন সঞ্জয় 
গোপনে বিয়ে করেছিলেন রাম গোপাল ও উর্মিলা?
গোপনে বিয়ে করেছিলেন রাম গোপাল ও উর্মিলা?
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা