১০০ ছবির নায়ক এখন বৃদ্ধাশ্রমে, বউ-বাড়ি-গাড়িসহ যেভাবে হারালেন সবকিছু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ০০:০৪ আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০০:০৪

চলচ্চিত্র জগতের ঝলমলে আলো থেকে এক নিমেষে হারিয়ে যাওয়ার গল্প বিনোদন জগতে নতুন নয়। তারকা খ্যাতি পাওয়া বহু মানুষের জীবনই ট্র্যাজেডিতে শেষ হয়েছে। তেমনই এক নাম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বহুমুখী ব্যক্তিত্ব মোহন শর্মা। ১০০টিরও বেশি ছবিতে নায়ক হিসেবে অভিনয়, ২০টি ছবি পরিচালনা ও প্রযোজনা করা এবং দক্ষিণ ভারতীয় ফিল্ম চেম্বার অব কমার্স-এর সভাপতির দায়িত্ব পালন করা এই গুণী ব্যক্তিত্ব আজ নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন একটি বৃদ্ধাশ্রমে।

নিজের অতীত ও কঠিন বর্তমানের কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলে বলেছেন মোহন শর্মা। তিনি জানান, ক্যারিয়ারের শেষ ছবি ‘গ্রামাম’ তৈরি করতে গিয়ে বাজেটের চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায়। ছবিটি পৌঁছে দিতে সিনেমা হল ও প্রচারণায় নিজের ২ কোটি রুপি খরচ করে তিনি দেনায় ডুবে যান। দেনা মেটাতে চেন্নাইয়ের অভিজাত পয়েস গার্ডেনে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার পরামর্শে কেনা নিজের প্রিয় ফ্ল্যাটটিও বিক্রি করে দিতে হয়। জয়ললিতার ঘরের পাশের সেই প্রতিবেশী মোহন শর্মা ছিলেন শেষ ব্যক্তি, যিনি হাসপাতালে ভর্তির আগে জয়ললিতার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন। জয়ললিতার মৃত্যু তার জীবনে এক বড় ধাক্কা নিয়ে আসে।

পরবর্তীকালে শারীরিক বিভিন্ন জটিলতার কারণে মোহন শর্মাকে দুই পায়ের অস্ত্রোপচার করাতে হয়। এছাড়া হাইপারটেনশন, ভার্টিগো ও ডায়াবেটিসে ভোগা এই অভিনেতার প্রতিদিন ইনসুলিন লাগে এবং মাসে কেবল ওষুধের পেছনেই খরচ হয় ৩৫ হাজার টাকা। অভাবের দিনে নিজের ফ্ল্যাট থেকে স্ত্রীর ভাই ও স্ত্রীর চাপের মুখে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি এবং বিচ্ছেদের নোটিশ পান। জার্মানিতে থাকা তার একমাত্র ছেলে গৃহঋণের কিস্তি শোধ করার কারণে কোনও আর্থিক সাহায্য করতে পারছেন না। বাধ্য হয়ে রোটারি ক্লাবের বন্ধুদের পরামর্শে তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন।

১০০ ছবির নায়ক এখন বৃদ্ধাশ্রমে, বউ-বাড়ি-গাড়িসহ যেভাবে হারালেন সবকিছু

দুর্দিনের এই সময়ে সুপারস্টার রজনীকান্ত নিজের উদ্যোগে ১ লাখ রুপি পাঠিয়ে তার মর্যাদা রক্ষা করেছেন বলে কৃতজ্ঞতা জানান মোহন শর্মা। রজনীকান্তকে ‘ঈশ্বরের অবতার’ আখ্যা দিয়ে তিনি বলেন, রজনীকান্ত না থাকলে তিনি ওষুধটুকুও কিনতে পারতেন না। সাবেক স্ত্রী ও অভিনেত্রী লক্ষ্মীর সঙ্গে বিচ্ছেদের পর শান্তিসমেত দ্বিতীয় বিয়ে এবং নানা ঘাত-প্রতিঘাত পার করা এই প্রবীণ অভিনেতা বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
এল-সাইয়েদের স্ত্রী কে এই সারাহ জুকাকু, ভারতীয় যোগসূত্র কী?
এল-সাইয়েদের স্ত্রী কে এই সারাহ জুকাকু, ভারতীয় যোগসূত্র কী?
বন্দে ভারত স্লিপারে নারীদের নিরাপত্তায় বিশেষ নজর
বন্দে ভারত স্লিপারে নারীদের নিরাপত্তায় বিশেষ নজর
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ভারতের যে রাজ্য
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ভারতের যে রাজ্য
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বিনোদন বিভাগের সর্বশেষ
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের