শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান

বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৮:০০আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:০০

বলিউডে শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাইয়ের জুটি দর্শকের কাছে দারুণ জনপ্রিয় ছিল। এ জুটির ‘দেবদাস’ ও ‘মোহব্বতেঁ’র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের মুগ্ধ করেছে। তবে একটা সময় শাহরুখের প্রযোজনায় তৈরি হতে যাওয়া প্রায় ৫টি ছবি থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রী।

২০০৩ সালের ‘চলতে চলতে’ সিনেমার নায়িকা ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু শুটিং শুরুর কিছুদিনের মধ্যেই হঠাৎ তার বদলে ছবিতে এন্ট্রি নেন রানি মুখোপাধ্যায়।

গুঞ্জন ও একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই সময় ঐশ্বরিয়া ও সালমান খানের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন চলছিল। সালমান ‘চলতে চলতে’ ছবির সেটে এসে ঐশ্বরিয়ার সঙ্গে ঝামেলা সৃষ্টি করেন। যার ফলে শুটিংয়ে বাধা সৃষ্টি হয় এবং পুরো টিমের ওপর মানসিক চাপ তৈরি হয়।

প্রখ্যাত সঞ্চালক সিমি গারেওয়ালের চ্যাট শো-তে এসে ঐশ্বরিয়া নিজেই স্বীকার করেছিলেন যে, শাহরুখ খানের সাথে তার প্রায় ৫টি সিনেমা হাতছাড়া হয়েছিল। ‘চলতে চলতে’ ছাড়াও সেই তালিকায় আছে ‘বীর জারা’ এবং ‘কাল হো না হো’-র মতো সুপারহিট সিনেমা।

ঐশ্বরিয়া  সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কিছু ছবি ছিল যা তিনি (শাহরুখ) আমার সঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কোনও স্পষ্ট কারণ ছাড়া আমাকে ছবিগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তটি আমার ছিল না। এমন পরিস্থিতিতে যে কেউ অবাক ও মানসিক আঘাত পাবে, আর আমিও সেটাই পেয়েছিলাম।’

পরবর্তীকালে শাহরুখ খান নিজেও স্বীকার করেন যে ঐশ্বরিয়াকে এভাবে ছবি থেকে বাদ দেওয়াটা সম্পূর্ণ ভুল ছিল। তিনি এর জন্য অভিনেত্রীর কাছে ক্ষমাও চেয়ে নেন।

/এনআই/
সম্পর্কিত
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
যে শহরে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম হয়েছিল
যে শহরে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম হয়েছিল
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
বিনোদন বিভাগের সর্বশেষ
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়