কারিনার ‘দায়রা’ কি হায়দ্রাবাদ-কাণ্ড থেকে তৈরি, মুখ খুললেন মেঘনা গুলজার

বিনোদন ডেস্ক 
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ফিল্মি ক্যারিয়ারের বৃহস্পতি এখন তুঙ্গে! ২০২৩ সালেই বলিউডে দাপুটে প্রত্যাবর্তন ঘটে তার। পর পর দুটো জাঁদরেল চরিত্রে অভিনয় করে সিনেসমালোচক তো বটেই এমনকি দর্শকমহলেও আলোড়ন ফেলে দিয়েছিলেন বেবো।

এবার বাস্তবের নৃশংস দলিল নিয়ে পর্দায় পুলিশ অফিসারের ভূমিকায় কাঁপন ধরালেন কারিনা? তার সিনেমা ‘দায়রা’র ঝলক দেখে তেমন প্রশ্নই উঠেছে। 

২০১৯ সালে হায়দ্রাবাদে ছাব্বিশ বছরের তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা ভারত। ধর্ষণ-খুনের পর ওই ডাক্তারের দেহ পুড়িয়ে দেওয়া হয়। এমন পৈশাচিক ঘটনা অবলম্বনেই কি তৈরি কারিনা কাপুরের ‘দায়রা’?  

সোমবার (৩১ আগস্ট) মুম্বাইয়ে প্রচারঝলক উন্মোচনের দিনই প্রশ্ন রাখা হয়েছিল পরিচালক মেঘনা গুলজারের কাছে।  

প্রশ্ন শুনেই মেঘনা জানালেন, “শুধু একটি ঘটনার তথ্য ও পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করলে আমাদের ছবির পরিধি খুব সীমিত হয়ে যেত। এগুলো ভীষণ সংবেদনশীল বিষয়। তাই একটিমাত্র দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ থাকতে চাইনি। দেশের বিভিন্ন প্রান্তে যা ঘটে, আমরা সেগুলিই তুলে ধরার চেষ্টা করেছি।” ‘দায়রা’র গল্পের সঙ্গে গোটা বিশ্বের দর্শক একাত্ম হতে পারবেন, সে কথাও উল্লেখ করেন পরিচালক। 

মেঘনা গুলজারের ভাষায়, “এমন নয় যে ঘটনাগুলো কেবল একটি দেশ, কোনও রাজ্য বা বিশেষ কোনও অঞ্চলেই ঘটে। আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি, সেগুলো সব জায়গাতে প্রায়ই ঘটে।” পরিচালকের মতে, বাস্তবের এমন একাধিক নৃশংস ঘটনার একটা সাধারণ যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে ‘দায়রা’তে।  

প্রসঙ্গত, আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘দায়রা’। 

/এনআই/এসটি/ 
সম্পর্কিত
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
বিনোদন বিভাগের সর্বশেষ
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ