মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি

বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী। তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অনেকটাই অজানা ২১ দিনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এবার সিনেমা।

নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত সিনেমায় মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ি।

তবে এখনো সিনেমার নাম কিংবা মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় গান্ধীর চরিত্রে মনোজের লুক। দেখা যায়, একটি জনসভায় অনুগামীদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন মহাত্মা গান্ধী। লুক প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন অভিনেতা।

এ সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্লা। সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াত।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি শুধু ঐতিহাসিক ঘটনার পুনর্নির্মাণ নয়, বরং সেই গুরুত্বপূর্ণ সময়ের আবেগ, মানবিক দিক এবং চরিত্রগুলোর অন্তর্লোককে তুলে ধরবে।

এদিকে ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মনোজ বাজপেয়ি অভিনীত ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। অরবিন্দ আদিগার বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন বেন রেখি। এই সিনেমায় প্রথমবার মনোজের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।

/এনআই/
সম্পর্কিত
‘অভিনয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ’
‘অভিনয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ’
‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!
‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!
ইংরেজির প্রতি ক্ষোভ, হিন্দিতেই যত মনোযোগ
ইংরেজির প্রতি ক্ষোভ, হিন্দিতেই যত মনোযোগ
মনোজকে রাতের জীবন দেখিয়েছেন শাহরুখ
মনোজকে রাতের জীবন দেখিয়েছেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি