স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই

বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

বলিউড তারকা শাহরুখ খানের জনপ্রিয়তা ও আকর্ষণ নিয়ে বহু বছর ধরেই আলোচনা হয়ে আসছে। স্কুলজীবন থেকেই তার এই গুণের সাক্ষী গায়ক পলাশ সেন। শাহরুখের সিনিয়র পলাশ সম্প্রতি স্মৃতিচারণ করে জানিয়েছেন, শুধু সহপাঠীদের কাছেই নয়, শিক্ষকদের কাছেও ভীষণ প্রিয় ছিলেন শাহরুখ। তবে তার একটি ‘খুঁত’ও ছিল।

ইউটিউব চ্যানেল ‘কড়ক’-এর সঙ্গে আলাপচারিতায় পলাশ শাহরুখের স্কুল জীবনের স্মৃতিগুলো তুলে ধরেন।

তিনি বলেন, ‘শাহরুখের কাছ থেকে আমাদের সবারই আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পর্কে শেখা উচিত। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদের কাছেও সে ভীষণ জনপ্রিয় ছিল। সে আমার জুনিয়র ছিল, তবে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। এত আকর্ষণীয়, উচ্চাকাঙ্ক্ষী ও দক্ষ একজন মানুষ আমি আগে কখনো দেখিনি।’

পলাশ জানান, শাহরুখ ছিলেন সবদিক থেকে পারদর্শী। তবে তিনি গান গাইতে পারতেন না। এ কারণে স্কুলের নাটকে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ। মজা করে তিনি বলেন, সোনু নিগমের অনেক আগেই তিনি শাহরুখের ‘প্লেব্যাক গায়ক’ ছিলেন।

শাহরুখ ও পলাশ দুজনেই দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলের ‘দ্য হুইজ’ নাটকে শাহরুখ অভিনয় করতেন এবং মঞ্চের পেছন থেকে তার অংশের গান গাইতেন পলাশ।

এদিকে শাহরুখ বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত।

আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে