নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১৯:০৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:০৭

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় অভিনেতা নানা পাটেকর। তার মৃত্যুতে পুরো বলিউডডে শোকের ছায়া নেমে এসেছে। তবে এই শোকের মাঝেই উল্টো পথে হাঁটলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

অভিনেতার প্রয়াণে ‘ইভিল ডেড’ বলে পরিহাস করলেন তনুশ্রী। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘শয়তানের মৃত্যু হলো’।

নানার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরে তনুশ্রী সমাজমাধ্যমে ভিডিওর মাধ্যমে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। সেই ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নানা-র নাম উল্লেখ না করেই তনুশ্রীর  মন্তব্য, ‘খবরটা শুনলাম। আমি একটা অনুষ্ঠানের জন্য লখনউয়ে যাচ্ছি। আপাতত সেদিকেই মনোযোগ দিতে চাই। এমন একটা দিনে এই ঘটনাটা সত্যিই খুব অদ্ভুত। লখনউয়ে একটা বড় অনুষ্ঠান রয়েছে আমার। তবে এখন একটাই চিন্তা, সব মিডিয়া হয়তো সন্ধ্যায় ‘ইভিল ডেড’ নিয়ে আলোচনা করবে। তাই কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত, সেটা ঠিক করে তবে মতামত জানাবো। ওর পরিবারের প্রতি সমবেদনা রইলো।’

উল্লেখ্য, ২০১৮ সালে যৌন হেনস্থার অভিযোগ তুলে নানা পটেকরের বিরুদ্ধে সরব হয়েছিলেন তনুশ্রী। সেই সময়ে দেশে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে আন্দোলন চলছিল। তনুশ্রী জানিয়েছিলেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময়ে তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল। তার এই অভিযোগের পরেই ভারতে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হয়।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
মাছ বিক্রি করছেন কৌশানী, ভাইরাল সেই ভিডিও
মাছ বিক্রি করছেন কৌশানী, ভাইরাল সেই ভিডিও
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
দিল্লি হাইকোর্টে কঙ্গনা, কার বিরুদ্ধে মামলা নায়িকার
দিল্লি হাইকোর্টে কঙ্গনা, কার বিরুদ্ধে মামলা নায়িকার