বলিউডে ইমরান খানের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ ক্রমেই বাড়ছে। এবার ‘আধুরে হাম আধুরে তুম’ ছবিতে ভূমি পেডনেকরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ছবিটি আগামী ১৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০০৮ সালে ‘জানে তু... ইয়া জানে না’ ছবির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন ইমরান খান। এবার দীর্ঘ বিরতির পর আবারও কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন অভিনেতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘আধুরে হাম আধুরে তুম’ ছবির মাধ্যমে বড় পর্দার পরিচিত এই অভিনেতাকে নতুন ভূমিকায় দেখা যাবে। এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে কথা বলেছিলেন ইমরান। তার ভাষায়, ‘এটি একটি পরিণত রোমান্টিক কমেডি, যা তার বর্তমান বয়স ও জীবনের পর্যায়ের সঙ্গে মানানসই।’
‘আধুরে হাম আধুরে তুম’ ছবিতে ইমরানের বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকর। ছবির কাহিনি ও অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে এই জুটি পর্দায় দুই ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হাজির হতে চলেছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দানিশ আসলাম।
ইমরান খান আবার অভিনয়ে ফিরছেন এই খবর বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। ২০২৬ সালের শুরুতে আমির খান প্রযোজিত ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে অতিথিশিল্পী হিসেবে দেখা যায় তাকে। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছিলেন বীর দাস ও কবি শাস্ত্রী।
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি