‘হনুমান অংশ’-এর ২১ বছর বয়সি প্রযোজক অনুপ্রিয়া নগরের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবিটির অন্যতম কনিষ্ঠ প্রযোজক অনুপ্রিয়ার সঙ্গে একটি হাসিখুশি ছবি শেয়ার করে তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা।
সঞ্জয় লিখেছেন, ‘আমি অনেক ছবিকে আসতে ও চলে যেতে দেখেছি। আবার কিছু ছবি ইতিহাস তৈরি করে। কিন্তু মাত্র ২১ বছর বয়সে তুমি ‘হনুমান আংশ’-এর জন্য যা অর্জন করেছ, তা সত্যিই অবিশ্বাস্য!’
অনুপ্রিয়ার নিষ্ঠা ও আবেগের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘একটি ছোট ছবিকে এত বড় করে তুলতে আবেগ ও নিষ্ঠা লাগে। আর তুমি যেভাবে সকলকে একত্রিত করেছ, সবার আশীর্বাদ নিয়ে, তা সত্যিই অসাধারণ!’
এরপর সঞ্জয় লেখেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাচ্চা। তোমাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। তোমার আগামী সমস্ত কাজেই আমি সবসময় তোমার পাশে থাকবো। তোমার পথচলা তো সবে শুরু।’
সঞ্জয় দত্তের এই পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুপ্রিয়া নিজেও। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘সঞ্জয় স্যার, আপনার মতো অসাধারণ চলচ্চিত্র-ঐতিহ্যের অধিকারী একজন মানুষের কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে ভীষণ মূল্যবান। আমার প্রতি আপনার আশীর্বাদ ও বিশ্বাসের জন্য অসংখ্য ধন্যবাদ।’
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ৬৭ দিন পরেও প্রেক্ষাগৃহে চলছে ‘হনুমান আংশ’। ছবিটি বর্তমানে মোট ২১৬টি শোয়ে প্রদর্শিত হচ্ছে।
ড. বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’ একটি জীবনীভিত্তিক ভক্তিমূলক নাট্যধর্মী ছবি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শোভিনাও সত্যা এবং চন্দন আনন্দ।
প্রসঙ্গত, ‘হনুমান অংশ’ ছবিটির সঙ্গে তিন প্রজন্মের তিনজন মহিলা যুক্ত রয়েছেন। তাদের মধ্যে অনুপ্রিয়া নগর সবচেয়ে কনিষ্ঠ।
প্রকাশ্যে নানা পাটেকরের ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেলো