বক্স অফিসে কেমন যাচ্ছে অক্ষয় কুমারের ২০২৬

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

অক্ষয় কুমারের জন্য ২০২৬ সালটি বেশ ব্যস্ততার। চলতি বছরে এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার তিনটি সিনেমা। এগুলো হলো-‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও ‘হাইওয়ান’। বছরের শেষ দিকে আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে।

জেনে নেওয়া যাক অক্ষয়ের এই তিনটি ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কেমন হয়েছে।

‘ভূত বাংলা’

১৭ এপ্রিল মুক্তি পাওয়া প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ‘ভূত বাংলা’-তে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন ভামিকা গাব্বি, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব। সিনেমাটি প্রথম দিনে আয় করে ১২ দশমিক ২৫ কোটি টাকা। বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ২৪৭ থেকে ২৮৭ কোটি টাকা বলে জানা গেছে। ছবিটির বাজেট ছিল প্রায় ১২০ কোটি টাকা।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

২৬ জুন মুক্তি পায় কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রায় ৩৫ জন অভিনেতা অভিনয় করেছেন সিনেমাটিতে। দীর্ঘ সময় পর এ সিনেমায় অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডনকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যায়। ১২৫ কোটি টাকা বাজেটের সিনেমাটি প্রথম দিনে আয় করে ১৮ দশমিক ৩০ কোটি টাকা। শেষ পর্যন্ত বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়ায় ১৮৬ দশমিক ৮৪ কোটি টাকা।

‘হাইওয়ান’

চলতি বছরে অক্ষয়ের তৃতীয় সিনেমা ‘হাইওয়ান’ মুক্তি পেয়েছে ১১ সেপ্টেম্বর। এতে সাইফ আলি খানসহ আরও কয়েকজন অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ সময় পর এই সিনেমায় অক্ষয়কে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। তিনি একজন সাইকোপ্যাথ খুনির চরিত্রে অভিনয় করেছেন, আর সইফকে দেখা গেছে একজন অন্ধের ভূমিকায়।

তবে দুই তারকা থাকা সত্ত্বেও সিনেমাটি প্রথম দিনে আয় করেছে মাত্র ৩ কোটি টাকা। ছবিটির বাজেট প্রায় ১৩০ কোটি টাকা।

আসছে আরও একটি সিনেমা

চলতি বছরের শেষ দিকে অক্ষয় কুমারের আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সিনেমাটির নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, আনিস বাজমি পরিচালিত একটি পারিবারিক কমেডিতে দেখা যেতে পারে অক্ষয়কে। সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়কে নিয়ে বড় চমক!
আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়কে নিয়ে বড় চমক!
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি