মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম

বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১৫:১৭ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৫:১৭

অভিনয়জীবন ছেড়ে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে আমেরিকায় চলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নেনের সঙ্গে সংসার শুরুর আট বছর পরে ২০০৭ সালে ‘অজা নাচলে’ ছবিতে হয় তার প্রত্যাবর্তন। ২০১১ সালে পাকাপাকি ভাবে মুম্বইয়ে ফিরে আসেন মাধুরী।

চলতি বছরের ১৫ অক্টোবর মাধুরী ও শ্রীরামের বিয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথচলায় পারস্পরিক সম্মান, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং একে অপরের পাশে থাকাকেই সম্পর্কের শক্তি বলে মনে করেন তারা।

এ দিকে এবার বই প্রকাশের জগতে পা রেখেছেন মাধুরীর স্বামী শ্রীরাম নেনে। তার বইয়ের নাম ‘২১ ডেজ টু গুড হেলথ’। বই প্রকাশের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক নিয়ে কথা বলেন তিনি।

প্রায় তিন দশকের সম্পর্কে কী ভাবে দু’জনের মধ্যে বোঝাপড়া অটুট রয়েছে, তা-ও জানান চিকিৎসক।

শ্রীরামের কথায়, ‘মাধুরী আর আমি খুব ভাগ্যবান। আমাদের চিন্তাভাবনা, খাওয়াদাওয়া এবং জীবনযাপনের ধরন অনেকটাই এক। আমি বিশ্বাস করি, প্রত্যেকেই সুন্দর। তবে শুধু বাইরের সৌন্দর্যের জন্য কিছু করবেন না। নিজের কর্মক্ষমতা এবং সুস্থতার জন্য যা প্রয়োজনীয় করুন।’

মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে

তাদের দীর্ঘ দাম্পত্যের রহস্য কী? শ্রীরামের মতে, একে অপরকে সমান ভাবে সম্মান করাই তাদের সম্পর্কের মূল ভিত্তি। সংসারে পুরুষের একচ্ছত্র কর্তৃত্বের ধারণায় বিশ্বাস করেন না তারা। বরং দু’জনে মিলেই সংসার সামলান।

শ্রীরাম বলেন, ‘আমরা একে অপরের সঙ্গী। আমাদের সংসার পুরনো ধাঁচের নয়, যেখানে এক জন পরিবারের প্রধান আর বাকিরা তার উপর নির্ভরশীল। আমরা দু’জনেই একটি পরিবারের সমান অংশীদার। একে অপরকে সম্মান করি। এই পারস্পরিক সম্মানই এগিয়ে নিয়ে যায় আমাদের সম্পর্ককে।’

তিনি আরও জানান, সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকাই সবচেয়ে জরুরি। দু’জনেরই নিজস্ব কাজের জায়গা রয়েছে। সেখানে একে অপরের কাজে অযথা হস্তক্ষেপ করেন না তারা।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
নতুন বিতর্কে সারা আলি খান, ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
নতুন বিতর্কে সারা আলি খান, ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়—আলমগীর-শাবানার জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়—আলমগীর-শাবানার জুটির গল্প
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই