আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা, জানালেন নিজেই

বিনোদন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৫ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৯

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে গ্রেফতার করা হয় ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতে দেখা যায় এই গ্রুপের আরও একজন অভিনেত্রী সোহানা সাবাকে।

দুপুর ২টার দিকে এক ভিডিও বার্তায় তিনি নিজেই আদালতে উপস্থিত হওয়ার কথা জানান।

জানা যায়, জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান সাবা। সেখানে একটি ভিডিওবার্তায় বলেন, ‘আজকে নভেম্বরের ১৯ তারিখ। আবার এসেছি আমি হাজিরা দিতে জজকোর্টে।’ ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘একজন শিল্পীর জীবন!’

এর আগে সোহানা সাবা গত ১৯ অক্টোবর তার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দেন। ছেলের জন্মদিনে আদালতে আসতে বাধ্য হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন তিনি। অভিনেত্রী বলেন, আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে, নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা, জানালেন নিজেই
আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা, জানালেন নিজেই
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...