৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’

বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১৩:৩০আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৪:৩৬

বলিউডে আবারও বক্স অফিসে দাপট দেখাচ্ছেন অক্ষয় কুমার। তার নতুন ছবি ভূত বাংলা মুক্তির মাত্র চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটির বেশি।

হরর-কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পেয়েছে ১৮ এপ্রিল, আর খুব অল্প সময়ের মধ্যেই এটি পৌঁছে গেছে কাঙ্ক্ষিত ‘১০০ কোটি ক্লাব’-এ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল ২১ এপ্রিল পর্যন্ত চার দিনে ছবিটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১০৬ কোটি টাকার বেশি।

তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে (সোমবার) ছবিটির আয় কিছুটা কমে যায়। চতুর্থ দিনে ভারতে ছবিটির নেট আয় ছিল প্রায় ৬.৭৫ কোটি টাকা, যা স্বাভাবিকভাবেই উইকেন্ডের তুলনায় কম।

ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন এবং এতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। হরর ও কমেডির মিশেলে তৈরি এই সিনেমা দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, শুরুটা বেশ শক্তভাবেই করেছে।

এদিকে একই সময়ে চলমান বড় বাজেটের অন্য ছবির সঙ্গে প্রতিযোগিতা এবং আইপিএলের উত্তেজনার মধ্যেও ‘ভূত বাংলো’-এর এই সাফল্য বলিউডে নতুন করে আশার আলো দেখাচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়কে নিয়ে বড় চমক!
আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়কে নিয়ে বড় চমক!
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
ভাগ্নির বলিউড অভিষেকে আপ্লুত অক্ষয়
ভাগ্নির বলিউড অভিষেকে আপ্লুত অক্ষয়
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার