ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নয়া মানুষ’ 

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সারাদেশের মানুষের কাছে ‘নয়া মানুষ’কে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিকল্প প্রদর্শনীর ঘোষণা দেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর আয়োজনে টিএসসি অডিটোরিয়ামে আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টা ও বিকেল ৪টায় প্রদর্শনীর মাধ্যমে শুরু হচ্ছে এবারের বিকল্প প্রদর্শনী। এরপর পর্যায়ক্রমে সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রদর্শনী করা হবে সিনেমাটির।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা।

‘নয়া মানুষ’ সিনেমার কাহিনিকার আ. মা. ম.হাসানুজ্জামান বলেন, “আমরা মানুষের যে আত্মীক সম্পর্ক তথা মানবিক দায়িত্ব, তা তুলে ধরতে চেয়েছি ‘নয়া মানুষ’ সিনেমার গল্পে। কারণ এই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে, আত্মীক ও মানবিক দায়িত্বগুলো সম্পর্কে তারা সচেতন হবেন। তাই সিনেমাটি সবার দেখা উচিত।”  

বিকল্প প্রদর্শনী নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘দেশের একটা বিশাল অংশের মানুষ বিভিন্ন কারণে সিনেমা হল বিমুখ। পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছেন। কিন্তু ‘নয়া মানুষ’ পরিবারের সবাইকে নিয়ে বিশেষ করে বাচ্চাদের নিয়ে দেখার মতো সিনেমা। সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল যা বহন করার সামর্থ্য অনেকের নেই। তাই আমরা এই বিকল্প প্রদর্শনীর মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই সিনেমাটি। তাদের সিনেমা দেখানোতে অভ্যস্ত করতে চাই।’

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে ‘নয়া মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি, শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

/সিবি/এমএম/
সম্পর্কিত
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ
টরন্টো ফিল্ম ফোরামে ঢাকার ‘নয়া মানুষ’
টরন্টো ফিল্ম ফোরামে ঢাকার ‘নয়া মানুষ’
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর