রাশিয়ায় আবার পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৮:০৯আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:২২

আরও একটি সুসংবাদ বাংলা সিনেমাপ্রেমীদের জন্য। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর দেশটির আরও একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হলো বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’।

রাশিয়ার ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘মাস্তুল’ পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

এই উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে ছিলো মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ সিনেমাটি।

উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’। ‘ইয়ার অব দ্য ক্যাট’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মোস্তফা তাহিজাদে। ‘মাস্তুল’ সিনেমার একটি দৃশ্য উৎসবে ‘মাস্তুল’ পুরস্কৃত হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা। তবে সেখানে উপস্থিত থাকতে না পারায় কিছুটা আফসোসও রয়েছে বলে জানিয়েছেন নূরুজ্জামান।

তিনি জানান, ২২ মে-২৮ মে পর্যন্ত রাশিয়ার চেবোক্সারিতে অনুষ্ঠিত হ এই চলচ্চিত্র  উৎসব। সেখানে ‘মাস্তুল’-এর অভিনেতা আমিনুর রহমান মুকুলসহ তার যাওয়ার সবকিছু ছিলো চূড়ান্ত। কিন্তু শেষ সময়ে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেন দু’জনই।  

একটি ফেসবুক পোস্টে নির্মাতা লেখেন, “আহামরি বড় কোন ফেস্টিভ্যাল না  হলেও  আমার অভিজ্ঞতায় এ যাবৎ সবচেয়ে আন্তরিক চলচ্চিত্র উৎসব ছিল চেবোক্সারি। ২০২৩ সালে ‘আম কাঁঠালের ছুটি’ নিয়ে গিয়েছিলাম সেখানে। জুরি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। আমার অনেক প্রথমের সাথে জড়িয়ে আছে ভোলগা নদীর তীরের এই উৎসব।”

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ। ‘মাস্তুল’ সিনেমার শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা বলা প্রয়োজন, এর আগে ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’- ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেল এপ্রিলেই ‘স্পেশাল মেনশন এওয়ার্ড’ (জুরি) অর্জন করে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসরে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’।

এছাড়াও, নির্মাতা জানিয়েছেন, ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ অংশ নেবে ‘মাস্তুল’।

উল্লেখ্য, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবের আগে দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখানোর পরিকল্পনা করছেন নির্মাতা। সেভাবেই চলছে পরিকল্পনা।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?