না ফেরার দেশে চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০২৫, ১৯:৪৪আপডেট : ৩১ মে ২০২৫, ১৯:৪৪

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু। রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ মে) দুপুর সাড়ে বারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

খবরটি নিশ্চিত করেন চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

জানা গেছে, দুলু দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। প্রায় তিন সপ্তাহ আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাছাড়া, এর আগে বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান। এরপর হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেন তিনি।

রবিবার (১ জুন) বাদ মাগরিবের জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, মুজিবুর রহমান দুলু ‘নয়ন মনি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন। এরপর তিনি ‘সুজন সখী’, ‘মিন্টু আমার নাম’, ‘অভাগী’, ‘নাত বৌ’, ‘প্রাণ সজনি’, ‘ভাত দে’, ‘তিন কন্যা’, ‘ভেজা চোখ’, ‘সত্যমিথ্যা’, ‘পিতা মাতা সন্তান’, ‘বাংলার বধূ’, ‘মেঘলা আকাশ’, ‘নাগর দোলা’, ‘হাজার বছর ধরে’, ‘৭১ এর মা জননী’সহ প্রায় তিন শতাধিক ছবিতে সম্পাদনার কাজ করেছেন।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আলাউদ্দীন আলী স্মরণে কুমার বিশ্বজিৎ
আলাউদ্দীন আলী স্মরণে কুমার বিশ্বজিৎ
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীকে নিয়ে শাবনূরের ক্ষোভ
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীকে নিয়ে শাবনূরের ক্ষোভ
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত