শাকিবকে ‘লক্ষ্মী ছেলে’ বললেন জয়া

বিনোদন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ১০:৩৪ আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:৫৩

আর মাত্র একদিন, মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী নির্মিত এবং শাকিব খান অভিনীত বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। ৫ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলন।

সেখানেই কথা বলতে গিয়ে জয়া আহসান শাকিবের প্রশংসায় যেন পঞ্চমুখ হন। একপর্যায়ে তিনি শাকিব প্রসঙ্গে বলেন, ‘ও খুব লক্ষ্মী ছেলে।’ শাকিব খান অন্যদিকে জয়াকে নিয়ে শা‌কিব বলেন, ‘জয়া আহসা‌নের তুলনা জয়াই।’

‘তাণ্ডব’ নিয়ে শাকিব বলেন, “অসম্ভব ভালো নির্মাণের সিনেমা। আমি ডাবিং করেছি আর সি‌নেমাটা দেখেছি, কী বানা‌ল রাফী। ‘তাণ্ডব’ অসম্ভব পরিশ্রমের সিনেমা। এর ফাইট, গান, গল্প অসাধারণ। আমি শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধের মতো দেখেছি।”

এই অভিনেতা বিশ্বাস করেন, ‘তাণ্ডব’ সিনেমা দর্শকের হৃদয়ে তাণ্ডব ঘটাবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, সিনেমা শতকোটির ঘরে পৌঁছাবে। পৃথিবীর বহু দেশে আমাদের সিনেমা চলে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশের থিয়েটারে বাংলা সিনেমা চলে।’

সিনেমাটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘প্রতিবারই দর্শক আমার ছ‌বি দেখে সারপ্রাইজড হন, এই ছবি দেখে আরও বেশি সারপ্রাইজড হবেন।’ ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলন প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে চলেছে সা‌বি‌লা নূরের। তিনি ব‌লেন, ‘দারুণ একটি টিম পেয়েছি। সবার সহযোগিতায় আমার চরিত্রটা ফুটিয়ে তুলেছি।’

এদিন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চর‌কির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান র‌নি, গাজী রাকা‌য়েত, সালাহউদ্দিন লাভলু, মু‌কিত জাকা‌রিয়া। আ‌য়োজন‌টি উপস্থাপনা ক‌রে‌ছেন মৌসুমী মৌ।

উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

 

 

 

/সিবি/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
স্নিগ্ধ ও পরিমিত লুকে জয়া আহসান
স্নিগ্ধ ও পরিমিত লুকে জয়া আহসান
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
বিনোদন বিভাগের সর্বশেষ
তনুশ্রীর বিরুদ্ধে  ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’