শুভর ‘নীলচক্র’কে শুভকামনা জানালেন শাকিব খান

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২৫, ১৫:৫১আপডেট : ১০ জুন ২০২৫, ১২:০১

দেশের প্রেক্ষাগৃহে চলছে ঈদের ছয়টি সিনেমা। পছন্দ অনুযায়ী দর্শক ভাগ হয়েছে প্রতি সিনেমার জন্য। যাদের যে অভিনেতাকে পছন্দ, তারা সেই তারকার সিনেমা দেখতে হলে ভিড় করছেন। তবে বলাই বাহুল্য, সেক্ষেত্রে অনেকে বেশি এগিয়ে আছেন শাকিব খান।

শাকিব খান ঢালিউড কিং হলেও তিনি অন্য নায়কদের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ৮ জুন এই অভিনেতা আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র : ব্লু গ্যাং’ সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “নীলচক্র’ টিমের জন্য শুভকামনা।”

‘নীলচক্র’ সিনেমার অভিনেতা আরিফিন শুভ পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মন্দিরা চক্রবর্তী জানিয়েছেন ধন্যবাদ।

অন্যদিকে, নির্মাতা মিঠু খান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “নীলচক্র’-এর নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম। ধন্যবাদ ও শুভকামনা।”

অনেকে এটাকে শাকিবের উদারতার পরিচয় হিসেবেই দেখছেন। কারণ, তার নিজের সিনেমা চলছে প্রেক্ষাগৃহে। সেখানে তিনি অন্য অভিনেতার পোস্টার শেয়ার করে শুভকামনা জানাচ্ছেন। বিষয়টিকে সবাই ইতিবাচকভাবে দেখছেন।

মন্তব্যের ঘরে নানাজন নানা মত দিচ্ছেন। কেউ লিখেছেন, ‘এই জন্যই আবার প্রমাণ হলো, আপনি অনেক বড় মনের মানুষ!’ আরেকজন লিখেছেন, ‘অহংকার নেই আপনার মনে। এই জন্য আপনাকে ভালো লাগে।’ ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ বলা প্রয়োজন, মিঠু খান পরিচালিত ‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমাতে আরিফিন শুভ ছাড়া আরো অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, প্রিয়ন্তি উর্বী প্রমুখ। 

অন্যদিকে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেন প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?