আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

আশি ও নব্বইয়ের দশক—ফ্যাশন, সাজপোশাক আর ছবির আলাদা এক নস্টালজিয়া। সেই সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময়ের জনপ্রিয় লুক যেন আবারও ফিরে এসেছে । নিজেদের ছবিতে আশি-নব্বইয়ের দশকের পোশাক, চুলের স্টাইল ও সাজে ধরা দিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা।

কেউ পুরোনো দিনের নায়ক-নায়িকার সাজে, কেউবা সেই সময়ের ফ্যাশনকে নতুন করে উপস্থাপন করছেন। তারকাদের এমন ‘রেট্রো লুক’ দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।

দেখে নেওয়া যাক জনপ্রিয় তারকাদের আশি ও নব্বই দশকের লুক-

পূর্ণিমা

ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’

অপূর্ব

আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে অভিনেতা অপূর্বকে। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’

ভাবনা

অভিনেত্রী ভাবনাও বাদ যাননি এই ট্রেন্ড থেকে। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’

তৌসিফ

অভিনেতা তৌসিফ মাহবুবের ছবিতেও ফুটে উঠেছে সেই সময়ের আবহ। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

পূজা

পূজা চেরীও শামিল হয়েছেন একই আয়োজনে। নিজের আশির দশকের লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘করলাম আরকি।’

সাফা

‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। এআইয়ের মাধ্যমে চরিত্রটির সাজ ও আবহে আনা হয়েছে পুরোনো দিনের ছোঁয়া।

তমা মির্জা

অন্যদিকে, রেট্রো ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করে তমা মির্জা লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’

মাসুমা রহমান নাবিলা1

আশি ও নব্বই দশকের লুকে দেখা দিয়েছেন মাসুমা রহমান নাবিলাও।

/এনআই/
সম্পর্কিত
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মাইন্ড গেম: ফেসবুকে যা দেখতে চান তাই দেখায়? নাকি সে যা দেখায় আপনি সেটাই দেখেন
মাইন্ড গেম: ফেসবুকে যা দেখতে চান তাই দেখায়? নাকি সে যা দেখায় আপনি সেটাই দেখেন
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাত ১০টার পর কেন ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কেন ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন নিজেই
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের