নানা পাটেকর ও জসীম: দুই দেশের দুই তারকার মিল কোথায়

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০০

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় অভিনেতা নানা পাটেকর। শুধু অভিনয়ের জন্যই নয়, সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে কাজ এবং সাদাসিধে জীবনযাপনের জন্যও শ্রদ্ধেয় ছিলেন  এই অভিনেতা।

নানার মৃত্যুর ঠিক ২৮ বছর আগে ১৯৯৮ সালের একই তারিখে মারা যান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জসীমও।

দুই দেশের দুই তারকা হলেও বাস্তব জীবনে তাদের মধ্যে একটি বিষয়ে দারুণ মিল আছে। নানা পাটেকর ও জসীম দুজনেই দেশের জন্য যুদ্ধের ময়দানে ছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে ২ নম্বর সেক্টরে অংশ গ্রহণ করেন জসীম। যুদ্ধফেরত এই তরুণই পরবর্তীকালে ঢাকাই সিনেমায় আনলেন বীরত্ব, অ্যাকশন ও লড়াইয়ের নতুন ধারাবাহিকতা।

অন্যদিকে ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান কার্গিল যুদ্ধ শুরু হলে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যান নানা পাটেকর। অনুমতি পাওয়ার পর নানা  তার চলচ্চিত্রের ক্যারিয়ারে সাময়িক বিরতি দেন এবং সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন টিমে (কিউআরটি) যোগ দেন। প্রায় ৬০ দিন তিনি সেনাদের সঙ্গে কাটান শ্রীনগর, দ্রাস, লেহসহ বিভিন্ন এলাকায়।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নানা পাটেকর ও জসীম: দুই দেশের দুই তারকার মিল কোথায়
নানা পাটেকর ও জসীম: দুই দেশের দুই তারকার মিল কোথায়
রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ পড়লো ১০০ মিনিট, কারণ কী
রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ পড়লো ১০০ মিনিট, কারণ কী
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই