কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১৩:২৮ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৪০

ইনস্টাগ্রামে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি বাড়িতে ইলেকট্রিক গিটার বাজানোর একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেই ভিডিওর মন্তব্যের ঘরেই স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তার মিষ্টি কথোপকথন নজর কেড়েছে ভক্তদের।

ভিডিওটির ক্যাপশনে সাইফ লিখেছেন, ‘ছন্দ খুঁজে পেয়েছি, তাল হারিয়েছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’

ভিডিওতে নীল রঙের কুর্তা ও সাদা পায়জামা পরা সাইফকে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন কয়েকজন সংগীতশিল্পী, যারা ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন।

ভিডিওর মন্তব্যের ঘরে কারিনা লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ মজার ছলে লেখেন, ‘প্লিজ, নজর নজর।’ অর্থাৎ, স্ত্রীর প্রশংসায় যেন কারও কুনজর না লাগে, সেই কথাই রসিকতার ছলে বুঝিয়েছেন অভিনেতা।

২০১২ সালে পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন সাইফ ও কারিনা। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে কারিনা জানিয়েছিলেন, তাকে বিয়ের প্রস্তাব দিতে সাইফকে তিনবার চেষ্টা করতে হয়েছিল। মুম্বাই ও গ্রিসের পর প্যারিসে গিয়ে সাইফের প্রস্তাবে শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ বলেন তিনি।

কারিনার এই বক্তব্যের পর সাইফ মজা করে বলেছিলেন, ‘তুমি যদি মুম্বাইতেই হাঁ বলতে, তাহলে আমার অনেক টাকা বেঁচে যেত।’

/এনআই/
সম্পর্কিত
মুঘল আমলের আভিজাত্যে নজর কাড়লেন কারিনা ও সাইফ আলি
মুঘল আমলের আভিজাত্যে নজর কাড়লেন কারিনা ও সাইফ আলি
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
সিঙ্গাপুরে লক্ষাধিক টাকার হার্মিস কেলি ব্যাগে নজর কাড়লেন কারিনা কাপুর
সিঙ্গাপুরে লক্ষাধিক টাকার হার্মিস কেলি ব্যাগে নজর কাড়লেন কারিনা কাপুর
১৯ বছর আগে সাইফ কীসের চ্যাম্পিয়ন, ফাঁস করলেন কারিনা
১৯ বছর আগে সাইফ কীসের চ্যাম্পিয়ন, ফাঁস করলেন কারিনা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
জন্মদিনে কী চাওয়া পরীমণির
জন্মদিনে কী চাওয়া পরীমণির