অপু বিশ্বাসের মন খারাপ কেন?

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০২৩, ১৭:২৫ আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:২৭

এক সকালে ড্রয়িংরুমে বসে চা খাচ্ছিলেন বয়স্ক দম্পত্তি মোরশেদ চৌধুরী ও শাহানা। ডোরবেল বেজে উঠলো। বাড়ির কাজের মেয়ে এসেছে ভেবে মোরশেদ চৌধুরী উঠে দরজা খোলেন। সঙ্গে সঙ্গে তার ওপর আক্রমণ। কপালে হাতুড়ির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মোরশেদ চৌধুরী। শাহানা চিৎকার করে সবার সাহায্য চান। কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। মোরশেদ চৌধুরী নিষ্প্রাণ হয়ে যান। এক প্রতিবেশি ফোন করে খুনের খবর জানান তার মেয়ে নিষ্ঠাকে। নিষ্ঠা বাবাকে দেখতে আসতে চায় না। আসে পুলিশ। শাহানা খুনির কোনও বিবরণ দিতে পারেন না-এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। যা কিনা ঢালিউড কুইনের প্রথম ওয়েব ফিল্ম। এতে নিষ্ঠা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

একটি দৃশ্যে তারিক আনাম খানের সঙ্গে অপু

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় ইউটিউবে আরটিভি প্লাস এবং আরটিভি মুভিজ চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ওয়েব ফিল্মটি।

আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে আরও অভিনয় করেছেন সাজ্জাদ হোসাইন, সাবেরী আলম, তারিক আনাম খান, আবদুল্লাহ রানা, সাদিয়া তানজিন, হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’ প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান।

/আরআইজে/
সম্পর্কিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?