ভেনিস ও বুদাপেস্টে পুরস্কার পেল বাংলাদেশের ‘আনটাং’

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৫

ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। এটি নির্মাণ করেছেন গোলাম রাব্বানী।

তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসুন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমূখ।

মানুষের বাক স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত এই চলচ্চিত্রটি। এরই মধ্যে দেশ বিদেশে প্রশংসিত  হয়েছে। ‘আনটাং’ সিনেমার পোস্টার

হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইন্ডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বেশ কয়েটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

সিনেমাটির মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর।

সানজিদ মাহমুদের প্রোডাকশন ডিজাইনে ছবিটির চিত্রগ্রহণে ছিলেন রয় সন্দীপ।

এর আগে গোলাম রাব্বানী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’। ছবিটি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশ্যাল ম্যানশন অ্যাওয়ার্ড পায়।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামে আরও দু’টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।  

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?