রেকর্ড ভাঙল ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৬, ১৪:২৮আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

উত্তর আমেরিকায় (কানাডা ও যুক্তরাষ্ট্র) বক্স অফিসে বাংলাদেশি সিনেমার আয়ে নতুন রেকর্ড গড়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই এতদিন পর্যন্ত শীর্ষে থাকা ‘হাওয়া’র লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে তারকাবহুল এ ছবিটি।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এবং বক্স অফিস কমস্কোর সূত্রে জানা গেছে, ‘হাওয়া’ উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার।

অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার, যা ইতোমধ্যেই নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, “এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমা চার লাখ ডলারের ক্লাবে যুক্ত হবে—এমন স্বপ্ন দেখাই যায়।”

ছবির পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। আমরা টিম হিসেবে সত্যিই গর্বিত।”

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে মোট ২২টি থিয়েটারে তৃতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, মাশাসহ অনেকে। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই প্রোডাকশন এবং নিবেদক ইউসিবি।

ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এবং সহযোগী যুক্তরাজ্য পরিবেশক রেভেরলি ফিল্মস।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক