মারা গেছেন এমি পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী

বিনোদন ডেস্ক
৩১ মে ২০২৫, ১৫:৫৬আপডেট : ৩১ মে ২০২৫, ১৬:০০

মারা গেছেন এমি পুরস্কারপ্রাপ্ত আমেরিকান অভিনেত্রী লরেটা সুইট। শুক্রবার (৩০ মে) ম্যানহাটনে নিজের বাড়িতে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

জানা গেছে, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরটি জানিয়েছেন তার প্রতিনিধি হারলান বোল।

বলা প্রয়োজন, টেলিভিশন সিরিজ ‘এম এ এস এইচ’-এর মেজর মার্গারেট হুলিহান চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। রীতিমত আলোড়ন তোলেন তিনি এই চরিত্রে অভিনয় করে। বলা যায়, চরিত্রটি  নিজের করে নেন।    

এছাড়া, তিনি একটি কমেডি সিরিজে সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ডের জন্য টানা ১০ বছর মনোনয়ন পান। ১৯৮০ এবং ১৯৮২ সালে তিনি দু’বার জেতেন এই অ্যাওয়ার্ড।

উল্লেখ্য, ১৯৭২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সিবিএসে প্রচারিত হয়েছিল সিরিজ ‘এম এ এস এইচ’। 

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?