এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০

চলচ্চিত্রশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব থাকলেও হলিউড অভিনেতা টম ক্রুজ বিশ্বাস করেন, দর্শক সবসময় পর্দায় ‘বাস্তব জিনিস দেখতে চাইবে’। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)-এর ‘লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় অভিনেতা তার নিজের চার দশকের ক্যারিয়ার নিয়ে কথা বলেন। পাশাপাশি কথা বলেন তার আসন্ন সিনেমা ‘ডিগার’ নিয়েও।

‘মিশন: ইম্পসিবল’ সিরিজের সিনেমাগুলো নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবসময়ই এগিয়ে ছিল। এমনকি ২০২৫ সালের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ সিনেমায় এআইকেই খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। এ প্রসঙ্গ তুলে আলোচনার সঞ্চালক এডিথ বোম্যান জানতে চান, চলচ্চিত্রশিল্পে এআইয়ের প্রভাব সম্পর্কে ক্রুজের মত কী?

টম ক্রুজ বলেন, ‘বিষয়টি হলো, মানুষের মতো আর কিছুই নেই। স্ট্রিমিং বা এ ধরনের কোনও কিছুর বিরুদ্ধে আমার অভিযোগ নেই। তবে প্রেক্ষাগৃহে সিনেমা দেখা সম্পূর্ণ ভিন্ন একটি শিল্পমাধ্যম।’

অভিনেতা চলতি বছরের বক্স অফিসের কথাও উল্লেখ করেন। মে মাসের ১ তারিখ থেকে লেবার ডে পর্যন্ত সিনেমাগুলো বিশ্বব্যাপী ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার আয় করে সর্বকালের বক্স অফিস রেকর্ড ভেঙেছে—এ তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘এটি প্রমাণ করে মানুষের গল্প ও চলচ্চিত্র নির্মাণের দক্ষতার প্রতি দর্শকদের আগ্রহ এখনো রয়েছে।’

ক্রুজ বলেন, ‘মানুষ এই অভিজ্ঞতাটি চায়। তারা সিনেমা হলে যাচ্ছে।’ এরপর তিনি যোগ করেন, ‘আমি সবসময় মানবতার ওপর বিশ্বাস করি।’

এআইয়ের প্রসঙ্গে ক্রুজ সৃষ্টিশীল মানুষদের উদ্দেশে বলেন, ‘সৃষ্টি করে যেতে হবে।’

এআই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, এটা আসছে এবং এটা ঘটবেই। কিন্তু মানুষ বাস্তব জিনিস দেখতে চায়।’

এদিকে অভিনেতা তার আসন্ন সিনেমা ‘ডিগার’ নিয়ে বলেন, ‘আমি এর আগে এমন কোনও সিনেমার চিত্রনাট্য পড়িনি। এটি সবচেয়ে মৌলিক এবং আমার দেখা সবচেয়ে আবেগঘন সিনেমাগুলোর একটি।’

সিনেমাটি পরিচালনা করছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু।  আগামী ২ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ