চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার

বিনোদন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৮:৪০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:৪০

‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ সিরিজে ক্যারি ব্র্যাডশ চরিত্রের ফ্যাশনেবল ও ট্রেন্ডসেটিং পোশাক দর্শকের কাছে বেশ জনপ্রিয়। তবে চরিত্রটির সেই আইকনিক পোশাকগুলো বাস্তব জীবনে কখনোই পরেননি অভিনেত্রী সারা জেসিকা পার্কার। তবে পোশাকগুলো তার কাছেই সংরক্ষিত আছে।

সম্প্রতি ‘পিপল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পার্কার বলেন, ‘না, সিরিজে আমি যে পোশাকগুলো পরেছি, সেগুলোর কোনোটি কখনোই পরি না। পোশাকগুলো আমার কাছেই আছে। সেগুলো আর্কাইভ করে রাখা হয়েছে, কিন্তু আমি কখনো পরিনি।’

পার্কারের কাছে এসব পোশাক অনেকটা কস্টিউমের মতো। কারণ এগুলো ইতোমধ্যে পর্দায় দেখা হয়ে গেছে। তিনি বলেন, ‘আমার সঙ্গে ক্যারি ব্র্যাডশর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। তাই এসব পোশাক পরে ঘুরে বেড়ানোটা অনেকটা সারাহ স্যান্ডারসনের পোশাক পরে ঘোরার মতো হবে।’

অভিনেত্রীর ভাষায়, ‘এগুলো আমার জীবনের সঙ্গে মানানসই মনে হয় না।’

১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত এইচবিওর ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ সিরিজে ক্যারি ব্র্যাডশ চরিত্রে অভিনয় করেন পার্কার। পরবর্তী সময়ে দুটি সিনেমায়ও চরিত্রটি পুনরায় ফুটিয়ে তোলেন তিনি। এরপর ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্পিন-অফ সিরিজ ‘অ্যান্ড জাস্ট লাইক দ্যাট’-এও ক্যারি চরিত্রে অভিনয় করেন।

‘অ্যান্ড জাস্ট লাইক দ্যাট...’-এর সমাপ্তির মধ্য দিয়ে ক্যারি ব্র্যাডশ এবং তার আলোচিত পোশাকগুলোকেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন দর্শকরা। সিরিজটি শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় চরিত্রটির প্রতি বিদায় জানান পার্কার।

তিনি লেখেন, ‘ক্যারি ব্র্যাডশ ২৭ বছর ধরে আমার পেশাগত জীবনের স্পন্দনজুড়ে ছিল। মনে হয়, অন্য সবার চেয়ে তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি।’

তিনি আরও লেখেন, ‘আমি জানি, অন্যরাও আমার মতো করেই তাকে ভালোবেসেছেন। তার ওপর বিরক্ত হয়েছেন, সমালোচনা করেছেন এবং তার পাশে থেকেছেন। এই সব আবেগের সম্মিলিত সুরই ছিল আমার জীবনের সবচেয়ে অসাধারণ সাউন্ডট্র্যাক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী। তাই আপনাদের সবার প্রতি আমার গভীরতম কৃতজ্ঞতা এবং আজীবনের ঋণ।’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া দাবি করে অভিনেত্রীর