মুম্বাইয়ে একসঙ্গে বিরাট-আনুশকা!

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০১৬, ০০:০০আপডেট : ২৮ জুন ২০১৬, ০০:০৯

বিরাট কোহলি এবং আনুশকা শর্মা কাবাডি লিগের ফিক্সচার ঠিক করতে এ মুহূর্তে মুম্বাইয়ে আছেন বিরাট কোহলি। সেখানে আছেন আনুশকা শর্মাও। শোনা যাচ্ছে কাজের ফাঁকে দেখা করছেন তারা দু’জন। সময় কাটাচ্ছেন পুরনো বিচ্ছেদ ভুলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যখনই সময় পাচ্ছেন, দেখা করছেন আনুশকা ও বিরাট। আগামী কয়েকদিন একে অন্যকেই সময় দেবেন তারা।

আনুশকা এখন তার মুক্তির অপেক্ষায় থাকা ছবির প্রমোশনাল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিরাটও কিছুদিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। এই ব্যস্ত সময়ের মধ্যেও পরস্পরের জন্য সময় বের করছেন জনপ্রিয় এই প্রেমক যুগল। সূত্র: এনডিটিভি।

/ইউআর/এমপি/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?