সুবীর নন্দীর সেরা গানের গল্প (ভিডিও)

বিনোদন ডেস্ক
০৭ মে ২০১৯, ১৫:৩০আপডেট : ০৭ মে ২০১৯, ১৬:০২

সুবীর নন্দী ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় সুবীর নন্দীর। প্রথম গানেই শ্রোতাদের প্রশংসা পান। এরপর নিয়মিত গেয়েছেন এ মাধ্যমে। দেশের সংগীতও পায় আস্থাশীল এক কণ্ঠ। ১৯৮১ সালে প্রকাশ হয় তার প্রথম অ্যালবাম ‌‘সুবীর নন্দীর গান’। চার দশকের সংগীত জীবনে দিয়েছেন তুমুল জনপ্রিয় অনেক গান। ৭ মে ভোররাতে চিরতরে থেমে যায় এই অসাধারণ কণ্ঠ। প্রয়াত এ শিল্পীর জনপ্রিয় কিছু গান নিয়ে থাকছে এ আয়োজন-
দিন যায় কথা থাকে:
১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। এর কথা ও সুর করেছেন খান আতাউর রহমান। এই গানের সুবাদে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় শিল্পীদের একজন।

আমার এ দুটি চোখ পাথর তো নয় :
১৯৮৪ সালে আলমগীর কবিরের ‘মহানায়ক’ ছবিতে গানটি ব্যবহার হয়। এর গীতিকার কবি জাহিদুল হক, সুরকার শেখ সাদী খান। গানটি সুবীর নন্দীকে এনে দেয় প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

কত যে তোমাকে বেসেছি ভালো:
গানটি প্রকাশ হয় ১৯৮৬ সালে ‘উছিলা’ ছবিতে। এর গীতিকার নজরুল ইসলাম বাবু ও  আলী হোসেন।

একটা ছিল সোনার কন্যা:
নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গানটি প্রকাশ হয়।  লিখেছেন পরিচালক নিজেই। এর সুরকার মকসুদ জামিল মিন্টু। গানটি সুবীর নন্দীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এনে দেয়। প্রমাণ হয়, মেলোডি ঘরানার আধুনিক গানের বাইরে ফোক গানেও সুবীর নন্দী সমান সাবলীল।

ও আমার উড়াল পঙ্খী রে:
 হুমায়ূন আহমেদ পরিচালিত ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রের গান এটি। লিখেছেন পরিচালক নিজেই। এর সুরকার মকসুদ জামিল মিন্টু। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই গানটি আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি:
এই গানের গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুরকার দেবু ভট্টাচার্য। গানটি সুবীর নন্দীকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।

পাখিরে তুই দূরে থাকলে:

পাহাড়ের কান্না:
অসাধারণ জনপ্রিয় এ গানের গীতিকার  মোহাম্মদ রফিকউজ্জামান। এর সুর করেছেন খোন্দকার নূরুল আলম।

বন্ধু হতে চেয়ে তোমার:
মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, সত্য সাহার সুরে তৈরি গানটি প্রথমে রেডিওতে প্রকাশ হয়। এরপর এটি ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে রাখা হয়।

তোমারই পরশে জীবন আমার ধন্য হলো:
‘অংশীদার’ চলচ্চিত্র মুক্তির পরপরই এ গানটি লোকমুখে ঘুরতে থাকে। ভীষণ জনপ্রিয় হয় এটি। গাজী মাজহারুল আনোয়ারের লেখায় এর সুর করেছেন সত্য সাহা। সুবীর নন্দীর সহশিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন।

হাজার মনের কাছে:
বাংলা চলচ্চিত্রের অসাধারণ জনপ্রিয় এই গানটি বুলবুল আহমেদের ‘মহানায়ক’ ছবির জন্য তৈরি হয়েছে।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক