হেলাল হাফিজের কবিতায় অনন্ত জলিলের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ মে ২০২০, ০০:০৪আপডেট : ০১ মে ২০২০, ১৫:১৫

গানের একটি দৃশ্যে অনন্ত জলিল বিখ্যাত কবি হেলাল হাফিজের কবিতা নিয়ে হাজির হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। এ নায়কের নতুন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে ‘তোমাকে শুধু তোমাকে চাই পাবো’।
মূলত এটি থেকে তৈরি হয়েছে গান। আর বাংলা ও ইরানি ভাষায় একসঙ্গে এটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়ক মো. রেজা হেদায়াতি।
গানটির প্রথম অংশ গত ২৮ এপ্রিল অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরপর আজ এসেছে এর দ্বিতীয় সংস্করণ। এতে অনন্তর সঙ্গে দেখা গেছে চিত্রনায়িকা বর্ষাকে।

গানটি ও সিনেমার পাণ্ডুলিপি বাংলা থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।

তিনি জানান, এটি মূলত প্রথম বাংলা-ফারসি মিক্সড গান। নয়নাভিরাম দৃশ্য তো বটেই, এতে ইরানের ঐতিহ্যবাহী যন্ত্রানুষঙ্গও ব্যবহার করা হয়েছে।

জানা যায়, গত বছরের জুনে ইরানের মরুভূমি, শিরাজ ও ইসফাহান নগরীর ঐতিহাসিক স্থানে গানটির দৃশ্যধারণ হয়। পূর্ণাঙ্গ ভিডিওতে আরও দেখা যাবে, পারসে পোলিস, কবি শেখ সাদী, হাফিজ সিরাজী ও সাইরাস দ্য গ্রেটের সমাধি, চেহেল সোতুন, নাকশে জাহান, সি ও সি পোল, সল্ট লেকসহ দারুণ সব স্থান।
ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করেছেন অনন্ত জলিল।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা