তবীবের ‘এই দুর্যোগে যা কর্তব্য’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২০, ২১:৪৬আপডেট : ০৫ মে ২০২০, ১২:০৮

তবীব মাহমুদ গরিব, দুঃখী মানুষের কথা বরাবরই উঠে এসেছে ‘গাল্লিবয়’ জুটির অন্যতম গায়ক তবীব মাহমুদের লেখাতে। সঙ্গে থাকে সাম্প্রতিক বাস্তবতা। গানের অপর পার্টনার রানা মৃধ্যাকে নিয়ে বহুবার এভাবেই হাজির হয়েছেন।
এবার গানের তুলে ধরলেন করোনার বাস্তবতা। বাতলেও দিলেন কিছু পরামর্শ। তবে সঙ্গে নেই রানা। এতে তবীবকে সঙ্গ দিয়েছেন একে হাসান।
গানের শিরোনাম ‘এই দুর্যোগে যা কর্তব্য’। এর কথাগুলো এমন- ‘সংসার প্রয়োজন মিটে গেছে সব যার/ হাতে তিন-চার লাখ টাকা অতিরিক্ত/ হাজারে পঁচিশ টাকা বছরে হিসেব করে/ গরিবকে দিয়ে দেওয়া তার তো দায়িত্ব/ দুর্দশা থাকবে না কেউ আর কাঁদবে না/ কেন এই কথাগুলো বিজ্ঞরা বলছে না/ থানকুনি পাতা ধুয়ে পানি খেয়ে লাভ নাই/ কোটি কোটি টাকার আজ কানাকড়ি দাম নাই।’

গানটির কথা ও সুর করেছেন তবীব নিজেই। বরাবরের মতো এর ভিডিওটিও পরিচালনা করেছেন তিনি। গানটি তবীব মাহমুদ ইউটিউব চ্যানেলে ৩০ এপ্রিল অবমুক্ত হয়েছে। 
উল্লেখ্য, গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদ—যাদের আবির্ভাব জুটি বেঁধে। একের পর এক দিয়ে চলেছেন গান। এসেছে ‘গাল্লিবয়’ ও ‘হিপহপ পুলিশ’ নামের নামের দুটি সিরিজ।
তবে পরপর দুটি গানে রানাকে তাকে পাওয়া যায়নি। তবীব বাংলা ট্রিবিউনকে জানান, রানা এখন আছে ফরিদপুরে। আর তবীব অবস্থান করছেন ঢাকায়।

অন্যদিকে, এর আগে গত ৫ এপ্রিল ‘অনুভূতি’ গান প্রকাশিত হয়েছিল। সেখানেও গেয়েছেন তবীব ও একে হাসান।
নতুন গানের ভিডিও:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
মঞ্চের মানুষ ফেরদৌসী মজুমদার, জীবনের গল্পে দর্শক
মঞ্চের মানুষ ফেরদৌসী মজুমদার, জীবনের গল্পে দর্শক
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের উচ্ছ্বাস
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের উচ্ছ্বাস