এবার মূলত মডেল হাবিব

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০২০, ১৫:২০আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১২:৫১

মারুশা ও হাবিব গত কয়েক বছর ধরেই নিজের গানের ভিডিওতে মডেলিংয়ের কাজটিও সেরেছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তবে এবার ঈদ উপলক্ষে প্রকাশিত নতুন গানে মূলত মডেল হিসেবেই তাকে দেখা গেলো।
গানের নাম ‘দিশেহারা মন’। যেখানে মূল লিরিকের মাত্র কয়েকটি বাক্যে কণ্ঠ দিয়েছেন হাবিব। আর পুরোটা সময় কণ্ঠে ছিলেন তরুণ গায়িকা মারুশা।

আলো-আঁধারির এই ভিডিওতে অভিনয় করেছেন গায়ক-গায়িকা দুজনই। গানটি নিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন তারা।
এর কথা লিখেছেন মারুশা নিজেই। আর সুর-সংগীতে আছেন হাবিব। ভিডিওটি পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ।

হাবিব বলেন, ‌‘মারুশা অত্যন্ত প্রতিভাবান গায়িকা। গান লেখেনও তিনি। আশা করছি সবার ভালো লাগবে।’
গানটি হাবিবের ইউটিউব চ্যানেল অবমুক্ত হয়েছে। এটি শিল্পীর প্রতিষ্ঠান এইচডব্লিউ প্রডাকশনসের ব্যানারে নির্মিত।

এদিকে কিছু দিন আগেই হাবিব অবমুক্ত করেছিলেন তার নতুন গান ‘বন্ধু রে’। এর কণ্ঠ, সুর ও সংগীতে ছিলেন তিনি। এটি একই চ্যানেলে প্রকাশিত হয়।

ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর