কবীর সুমনের চোখে আসিফ যেমন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৫:৩৬আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৯:৩৯

কবির সুমন ও আসিফ আকবর ওপার বাংলার শিল্পী কবীর সুমনের সঙ্গে একের পর এক গানের কাজ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘এখনও সেই আসিফ আমি’ তেমনই একটি গান। এতে কবীর সুমন লিখেছেন স্বয়ং আসিফকে নিয়ে। মানে গানের বিষয়বস্তু হিসেবে থাকছেন আসিফ আকবর।
‘এখনও সেই আসিফ আমি/গানের কসম গানই সব/কথায় সুরে জীবন আমার/অন্য জীবন অসম্ভব/এখনও সেই আসিফ আমি/এক সময়ে ছোট্ট ছেলে/যখন তখন হাসতো আবার/কেঁদেও ফেলতো কান্না পেলে’−কবীর সুমনের এমন কথা ও সুরে নতুন গানটি কণ্ঠে তুলেছেন আসিফ। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ইয়ামিন এলান তৈরি করেছেন এর ভিডিও।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘শ্রদ্ধেয় কবীর সুমনের লেখা এই গানটি আমার বিশেষ পছন্দের। এখানে তিনি আমার শিল্পীসত্তাকে তুলে ধরেছেন। আমার ওপর নির্মিত ডকুমেন্টরিতেও থাকবে এই গান। আমার মতে, আমার ভক্তদের কাছেও এটি বিশেষ প্রাপ্তি মনে হবে।’

আজ (৬ আগস্ট) বিকাল ৩টায় গানটি উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে গানটি উপভোগ করা যাচ্ছে দেশীয় স্ট্রিমিং অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভে।

ভিডিও:

/এম/এমএমজে/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে