কাজী নজরুলের নাটকে আজাদ আবুল কালাম

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ০০:০৪আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০০:০৪

লাবণ্য ও আজাদ আবুল কালাম আজ (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এদিনটিকে ঘিরে বিশেষ নাটক প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এর নাম ‘পূবের জানালা রুদ্ধ’।
কাজী নজরুল ইসলামের ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে এটি। প্রশান্ত অধিকারীর চিত্রনাট্য ও পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরও আছেন লাবণ্য লিজা, রহমত আলী, লায়লা হাসান প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, বাউন্ডুলে কবি হাবিব আর মির্জা বাড়ির মেয়ে ফিরোজা একজন আরেকজনকে ভালোবাসেন। হাবিব বিএ পাস করতে পারেনি। কবিতা লেখে, বাঁশি বাজায়। এজন্য মির্জা সাহেব হাবিবকে পছন্দ করেন না। ফিরোজাকে জানিয়ে দেন, হাবিব বিএ পাস না করা পর্যন্ত তার সঙ্গে বিয়ে হবে না।

হঠাৎ জানা যায় ফিরোজা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার সময় ঘনিয়ে এসেছিল। হাবিবের বাঁশির সুর শোনা যায় বলে মির্জা সাহেব ফিরোজার ঘরের পূর্ব পাশের জানালাটা সবসময় বন্ধ করে রাখেন। মৃত্যুশয্যায় থাকা ফিরোজা বাবাকে অনুরোধ করে শেষবারের মতো জানালাটা খুলে দিতে!

আজ (২৭ আগস্ট) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর