হলো ঈশিকা-ভিকির আকদ

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৩:৩৯আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:৩২

ঈশিকা ও ভিকি। উপস্থাপক-অভিনেত্রী ঈশিকা খানের বিয়ের আকদ হলো। গতকাল সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে ঈশিকার বাসায় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। ঈশিকার বর লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খান ভিকি।

বিয়ের পর আজ মঙ্গলবার ঈশিকা তার ফেসবুকের রিলেশনশিপ তথ্যে ‘সিঙ্গেলস’ থেকে ‘ম্যারেড’ পরিবর্তন আনেন। স্ট্যটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। কায়সার খানকে বিয়ে করেছি। সফল আকদ ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ধন্যবাদ আমার বন্ধু ও পরিবারকে।’

এদিকে ঈশিকা জানান, বিয়েতে তাকে ৪০ ভরি সোনার গয়না দিয়েছে ভিকির পরিবার। বিয়ের কাবিন ধার্য করা হয়েছে ১০ লাখ টাকা।
আরও জানান, ৩০ মার্চ বুধবার ইশিকা ও ভিকির গায়ে হলুদ অনুষ্ঠান হবে রাজধানীর মিরপুরে। পরদিন ১ এপ্রিল শুক্রবার আনুষ্ঠানিক বিয়ে ও বৌভাত হবে ৩ এপ্রিল গলফ গার্ডেনে।

ঈশিকা সবাইকে বৌভাতের নিমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’

আকদ অনুষ্ঠানে ঈশিকা ও ভিকি।

/এস/এমএম/
# এপ্রিল ফুল নয়, ঈশিকার ‘সত্যি’ বিয়ে!
# অন্তর্জালে ঈশিকার বিয়ের ইভেন্ট!

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন