ওবামার অতিথি প্রিয়াঙ্কা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ০০:০৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০০:০৪

প্রিয়াঙ্কা চোপড়া অস্কারে পশ্চিম মাতানোর পর এবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অতিথি হচ্ছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই মাসের শেষেই অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসের ওই বাৎসরিক নৈশভোজ।
সেখানে ওবামার সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। নিমন্ত্রণ পেলেও ওই নৈশভোজে যোগ দিচ্ছেন কিনা সাবেক এই বিশ্বসুন্দরী, সে সম্পর্কে এখনও নিশ্চিত হয়নি কোনও গণমাধ্যমই।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রিয়াঙ্কা এখন ‘বেওয়াচ’ ছবির শ্যুটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। হোয়াইট হাউসের নৈশভোজে যোগ দিতে হলে হয়তো শুটিং স্কেজুওল পরিবর্তন করতে হতে পারে।
হোয়াইট হাউসের এই বার্ষিক নৈশভোজটি সাধারণত গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা ছাড়াও সিনেমার অভিনেতা অভিনেত্রীরাও উপস্থিত থাকেন সেখানে।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
/ইউআর/এম/   

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন