ঢাকায় গাইবেন অনুব জৈন, সঙ্গে তাহসান-প্রীতম-জেফার

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২৩, ১৯:৪৩আপডেট : ২৮ মে ২০২৩, ১৭:২৫

ভারতের তরুণ গায়ক অনুব জৈন ঢাকায় আসছেন গান গাইতে। আগামী ১ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির চার নম্বর হলে আয়োজিত একটি কনসার্ট মাতাবেন তিনি। ‘লেটস ভাইভ ঢাকা’ শীর্ষক এই কনসার্ট ঘিরে তরুণদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।

অনুব জৈনের সঙ্গে অনুষ্ঠানটিতে থাকছেন ঢাকার তিনজন সংগীত তারকা। তারা হলেন–তাহসান খান, প্রীতম হাসান ও জেফার রহমান। ফলে এক মঞ্চেই চার তারকার পরিবেশনা উপভোগের সুযোগ পাচ্ছেন শ্রোতারা।

প্রথম ঢাকা সফর নিয়ে উচ্ছ্বসিত অনুব জৈন নিজেও। এক ভিডিও বার্তায় ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি খুব আনন্দিত যে, ঢাকায় গান করতে আসছি। সুন্দর এই দেশে এটা আমার প্রথম সফর, তাই তোমাদের সঙ্গে আমার গান এবং গল্পগুলো শেয়ার করবো ভেবে আমি খুব উচ্ছ্বসিত। তোমাদেরকে দেখার অপেক্ষা আর সইছে না।’

অনুষ্ঠানটির আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস ও অ্যাডভেন্টর কমিউনিকেশনস। মোট তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হয়েছে। সাধারণ টিকিট ১ হাজার ৮০০ টাকা, সামনের সারি ৩ হাজার এবং ভিআইপি টিকিটের দাম নির্ধারণ করা হয় ৪ হাজার ৫০০ টাকা।

আয়োজনটির ফেসবুক ইভেন্ট গ্রুপ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এর সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। সুতরাং বোঝাই যাচ্ছে, ঢাকার দর্শক-শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগের জন্য কতখানি উন্মুখ হয়ে আছে।

/কেআই/আরআইজে/
সম্পর্কিত
তাহসান খানের ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত পদ নবায়ন
তাহসান খানের ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত পদ নবায়ন
শাকিব-তাহসান: একই বছরে জন্ম ও অভিষেক!
শাকিব-তাহসান: একই বছরে জন্ম ও অভিষেক!
এখনও তাহসানে মুগ্ধ শ্রাবন্তী: ‘আমি ওর থেকে অনেক কিছু শিখেছি’
এখনও তাহসানে মুগ্ধ শ্রাবন্তী: ‘আমি ওর থেকে অনেক কিছু শিখেছি’
তাহসান-মিথিলা-ফারিয়াকে মামলা থেকে অব্যাহতির আবেদন
তাহসান-মিথিলা-ফারিয়াকে মামলা থেকে অব্যাহতির আবেদন
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর