এখনও তাহসানে মুগ্ধ শ্রাবন্তী: ‘আমি ওর থেকে অনেক কিছু শিখেছি’

বিনোদন ডেস্ক
১২ জুলাই ২০২২, ১৪:১৮আপডেট : ১২ জুলাই ২০২২, ১৭:৪৪

ঘটনাটা সেই ২০১৮ সালের। বাংলাদেশের ছবি ‘যদি একদিন’-এ প্রথম জুটি বেঁধেছিলেন দুই দেশের দুই তারকা তাহসান ও শ্রাবন্তী। শুরু থেকেই দুই বাংলায় চর্চার রসদ জুগিয়েছিল তাদের রসায়ন। বক্স অফিসেও ছবিটি আশানুরূপ ফল পায়। কিন্তু জানেন কি, প্রথম দর্শনে নায়ককে মোটেই মনে ধরেনি নায়িকার!

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘প্রথম দিন ওর সঙ্গে আলাপ করে খুব গম্ভীর মনে হয়েছিল। মনে মনে ভাবছিলাম, এত অ্যাটিটিউড কীসের? কথা বলছে না কেন!’

দিন কয়েকের মধ্যেই যদিও যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যান নায়িকা। কাজের সূত্রে তাহসানের সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব। শ্রাবন্তীর ভাষায়, ‘শুটিংয়ে কথা বলতে বলতে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। বুঝেছি সংলাপ বলতে বলতে কোন জায়গায় থামতে হবে। আমি মনে করি সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। এত মার্জিত অথচ স্বতঃস্ফূর্তভাবে উনি সংলাপ বলতেন! খুব মজা করে কাজ করেছি আমরা।’

তাহসানের গানের ভক্ত শ্রাবন্তী। নায়িকার ফোনের প্লে-লিস্ট ঘাঁটলে সহজেই মিলবে তাহসানে একাধিক গান। এমনকি ‘যদি একদিন’-এ তাহসান-কোনালের গাওয়া ‘আমি পারবো না তোমার হতে’ গানটিও শ্রাবন্তীর প্লে-লিস্ট পছন্দের শীর্ষে।

অতীতে বাংলাদেশের শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে ঢালিউডে তার হাতেখড়ি তাহসানের সঙ্গেই। ‘যদি একদিন’ পরিচালনা করেন ঢাকাই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
তাহসান খানের ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত পদ নবায়ন
তাহসান খানের ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত পদ নবায়ন
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
ভাঙছে আবার তাহসানের ঘর
ভাঙছে আবার তাহসানের ঘর
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর