খেয়া মাঝির কণ্ঠে পাভেলের প্রথম শোনা ‘রঙ্গিলা’ গাইলেন মাশা

বিনোদন রিপোর্ট
০৭ জুন ২০২৪, ১৫:৪৯আপডেট : ০৮ জুন ২০২৪, ১৩:১৫

চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য ইমন চৌধুরীর সুর-সংগীতে ‘টেকা পাখি’ গানটি গেয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তার পাশাপাশি দু’হাত ভরে পুরস্কার পেয়েছেন নতুন প্রজন্মের গায়িকা মাশা ইসলাম। এবার চিরকুট ব্যান্ডের বর্তমান সদস্য পাভেল আরীনের সংগীতায়োজনে শচীন দেব বর্মণের কালজয়ী গান ‘রঙ্গিলা’ গাইলেন তিনি। 

লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় গানটি উন্মুক্ত হয়েছে। এটি সংগীতশিল্পী পাভেল আরিনের গানের প্রকল্প। 

‘রঙ্গিলা’ গানটি বাছাইয়ের পেছনে একটি বিশেষ ঘটনা রয়েছে। এটি শৈশবে একজন খেয়া মাঝির কণ্ঠে প্রথম শোনেন সংগীত পরিচালক পাভেল আরীন। সেই থেকে এই গান গেঁথে যায় তার মনে। তিনি বলেন, ‘ছোটবেলায় নানি বাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে এই গান প্রথম শুনেছিলাম। সেই থেকে এটি কানে লেগে আছে। পরবর্তী সময়ে জানতে পারি এই গান শচীন দেব বর্মণের সৃষ্টি।’

মাশা ইসলাম (ছবি: মাশরুম এন্টারটেইনমেন্ট)

নতুন সংগীতায়োজনে গানটি সাজানো প্রসঙ্গে পাভেল আরীন যোগ করেন, “মাশা ইসলাম যত্ন নিয়ে গানটির কাজ করেছেন। সংগীতায়োজনে গানের বাণী ও গায়কীকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা ভালো লাগবে আশা করি।”

পাভেল আরীনের সংগীতায়োজনে লিভিং রুম সেশনে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতিকবি মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান। এগুলোর গায়কিতে দেশীয় সংগীতাঙ্গনের প্রখ্যাত ও নবীন শিল্পীদের সমন্বয় দেখা গেছে। গানগুলো গেয়েছেন মুজিব পরদেশী, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমা। 

লিভিং রুম সেশনের অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণে মারুফ রায়হান। পরিবেশনায় মাশরুম এন্টারটেইনমেন্ট।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নারী প্রযোজক হওয়ায় কী কী সমস্যায় পড়েছিলেন দিয়া মির্জা
নারী প্রযোজক হওয়ায় কী কী সমস্যায় পড়েছিলেন দিয়া মির্জা
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ