পোশাক ডিজাইনারকে পাগলা গারদে পাঠানো হোক: আসিফ

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫০আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:২২

পুলিশ-র‍্যাব-আনসার বাহিনীর পোশাকের রঙ ও ডিজাইনে আনা হচ্ছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন ডিজাইনের পোশাকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর এই নতুন পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মধ্যেও অনেকে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন।

এই যেমন সংগিতশিল্পী আসিফ আকবর, নতুন ডিজাইনের পোশাক একদমই পছন্দ করেননি। এমনকি এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি!

২১ জানুয়ারি (মঙ্গলবার) আসিফ তার ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে  দ্রুত গ্রেপ্তার করা হউক। মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত  চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।’

আসিফের পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, অনেকের মতো তারও তিন বাহিনীর এই নতুন পোশাক পছন্দ হয়নি।

/সিবি/
সম্পর্কিত
অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’
অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’
মদ উদ্ধারের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস
মদ উদ্ধারের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস
কন্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ
কন্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ
ঢাকাই সিনেমায় সুমন, সঙ্গে আসিফ
ঢাকাই সিনেমায় সুমন, সঙ্গে আসিফ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন