পারশার গাড়িতে আগুন, বেঁচে যাওয়া নিয়ে বিস্ময়

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ১৭:০৪আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১২:১৪

ভয়ঙ্কর এক দুর্ঘটনার মুখোমুখি হলেন কণ্ঠ ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে তার গাড়িতে আগুণ ধরে যায়। তবে তিনি কোনও অঘটন ছাড়াই গাড়ি থেকে বের হতে পেরেছেন।  

পারশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনাটি জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিলো! কীভাবে যে বেঁচে গেছি! পারশা মাহজাবীন তিনি গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’

এর আগে পারশা দুর্ঘটনার আরেকট ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পানি ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পারশা মাহজাবীন বলা দরকার, ২০২১ সালে রাফাত মজুমদার রিংকুর ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন পারশা। তার তিন বছরের ক্যারিয়ার। এর মধ্যে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ বেশ কয়েকটি নাটকে গান গেয়েছেন তিনি।

এছাড়া, গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তেও দেখা গেছে তাকে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছিলেন পারশা মাহজাবীন।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?