বাপ্পার ভবনে আগুন

‘ভাগ্য ভালো, আমরা তখন গল্প করছিলাম’

বিনোদন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৭:২৪আপডেট : ২২ মে ২০২৫, ২০:৩৫

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসভবনে। বৃহস্পতিবার (২২ মে) সকালে তার বনানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাপ্পা মজুমদার জানিয়েছেন, তিনি চারতলায় থাকেন। আগুন লেগেছিল তিনতলায়। তবে স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে নিরাপদে বের হয়েছেন তারা।

প্রকৃত ঘটনা জানিয়ে বাপ্পা মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে আগুনের ঘটনা ঘটে। ভাগ্য ভালো, আমরা (বাপ্পা ও তানিয়া) তখন গল্প করছিলাম। আমরা ৪ তলায় থাকি। আগুনের ঘটনা ঘটে আমাদের ঠিক নিচের ফ্লোরে, তিন তলায়। ধোঁয়া আমাদের ফ্লোর পর্যন্ত উঠে আসে। ইন্টারকমে ফোন করে জানতে পারি আগুন লেগেছে। এরপর আমরা দুই বাচ্চাকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ি। ভয়ংকর এক অভিজ্ঞতা হলো। বিশেষ করে দুটো ঘুমের বাচ্চা নিয়ে আমরা খুব মানসিক চাপে পড়ে গিয়েছিলাম।’ পরিবারের সঙ্গে বাপ্পা মজুমদার শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটে। তবে সেটি ছড়িয়ে পড়ার আগেই নেভানো হয়েছে। বাপ্পা বলেন, ‘ভাগ্য ভালো, আমরা গল্প করছিলাম। তাই সঙ্গে সঙ্গে টের পেয়েছিলাম। আর আগুনটাও ছড়ায়নি। সেটাও সৌভাগ্যেরই প্রতীক। আমাদের বাসার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’      

এর আগে তিনি আগুনের খবর জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। সেখানে লিখেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা হলো, এখনও ভাবতে কষ্ট হচ্ছে।’

এদিকে বাপ্পা বাংলা ট্রিবিউনকে আরও জানান, এই আগুনের ঘটনা নিয়ে অনেকেই ফেসবুকে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছে, যা মোটেও ঠিক নয়।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প