রটারড্যামে প্রশংসিত জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

ডিসেম্বরেই জানা যায়, জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটির প্রিমিয়ার হবে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো। ৬ ফেব্রুয়ারি) সিনেমাটি উৎসবে প্রদর্শিত হয়।   

উৎসবে অংশ নিতে জয়া এখন আছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। সেখান থেকেই জানিয়েছেন ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান

শনিবার (৮ ফেব্রুয়ারি)অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, ‘পুতুল নাচের ইতিকথা’ একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষকরে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি বাংলার নারীদের সাহস, শক্তিশালী চরিত্রগুলি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রশংসা করেছেন।” রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান এর আগে সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’ রটারড্যামে প্রশংসিত জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’

বলা প্রয়োজন, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। জয়া আহসান ও সুমন মুখোপাধ্যায়

বলা প্রয়োজন, ৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। জয়া আহসান ছাড়াও এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

/সিবি/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন