মতুয়া সম্প্রদায় নিয়ে সিনেমার প্রিমিয়ার

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৭:৩০আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:৩৫

বাংলার প্রান্তিক মানুষদের এক বিশেষ মানবিক সম্প্রদায় হয়ে আজও টিকে আছে মতুয়া সম্প্রদায়। মূলত বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে বাস করলেও সমগ্র বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলে মতুয়ারা এক সুবিশাল জনগোষ্ঠী।  

গোপালগঞ্জের ওড়াকান্দি গ্রামে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুর ও তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের প্রচারিত মতুয়া ধর্মাবলম্বীরা অধিকাংশই দরিদ্র ও প্রান্তিক হওয়ার কারণে রাষ্ট্র ও উচ্চতর শ্রেণীগুলো দ্বারা নানাভাবে শোষিত ও বঞ্চিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গের ঠাকুরনগরকে ঘিরেও রয়েছে বিশাল এক মতুয়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর জীবন ও মতুয়া ধর্মের দার্শনিক দিকগুলো নিয়ে ‘মতুয়ামঙ্গল’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল।

মতুয়া ধর্ম ও দর্শনের উপরে নির্মিত ১০৮ মিনিট দৈর্ঘ্যরে এই প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে ১২ জুলাই (শনিবার), সন্ধ্যা ৬-০০ টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। 

গণঅর্থায়নে নির্মিত এ প্রামাণ্যচিত্রটিতে মতুয়া সম্প্রদায়ের ইতিহাস ও বিস্তৃতির প্রসঙ্গ বিশদভাবে উঠে এসেছে। মূলত এখানে মতুয়াদের প্রায় দুইশ’ বছরের ইতিহাস, ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসসমূহ, জীবনধারা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, বর্তমান সমস্যাবলী ও সম্ভাবনা তুলে ধরা হবে।

বলা প্রয়োজন, প্রামাণ্যচিত্রটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আন্দামান, উত্তরাখণ্ড ও দণ্ডকারণ্যে শুটিং হয়েছে।

উল্লেখ্য,এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন