যুক্তরাষ্ট্রের ১৬ শহরে জয়ার সিনেমা

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ১৬:২৪আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮:৪৮

ভারতের প্রেক্ষাগৃহে ১৮ জুলাই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত এবং জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। ছুটির দিনগুলোতেও সেখানকার সিনেমাহল হাউজফুল যাচ্ছে, জানা গেছে এমনটাও।    

এবার ভারতের গণ্ডি পেরিয়ে এটি মুক্তি পেতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এই সিনেমার মধ্য দিয়ে, এই প্রথমবার কলকাতার কোনও সিনেমা সেখানকার এত বেশিসংখ্যক সিনেমাহলে মুক্তি পাচ্ছে সেখানে।   

জয়া আহসান ২৮ জুলাই খবরটি নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘টলিউডের কোনও সিনেমার সর্ব বৃহত্তম উওর আমেরিকায় শুভ মুক্তি! ৮ আগস্ট থেকে আপনার শহরে!’ ‘ডিয়ার মা’ সিনেমার পোস্টার জানা গেছে, যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরে একযোগে মুক্তি পাবে ‘ডিয়ার মা’।

বলা প্রয়োজন, এই সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।

উল্লেখ্য, ১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার  আরেকটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। মানব অস্তিত্বের নানা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য দ্বন্দ্ব নিয়ে লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। এখানে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।     

/সিবি/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন